আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নদিয়ায় সাত সকালে ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য, পরিকল্পিত খুনের দাবি পরিবারের, তদন্তে পুলিশ।

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর : ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরে। বৃহস্পতিবার সকালে রাস্তার ধারে প্রকাশ্যে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয় এক যুবকের দেহ। মৃতের যুবকের নাম হাসিম মন্ডল (৩৫)।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে নদিয়ার শান্তিপুর থানার সাহেব ডাঙ্গা মধ্যপাড়া এলাকায় রাস্তায় ধারে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বাড়ির খুব কাছেই যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই এলাকারই বাসিন্দা হাসিম মন্ডল (৩৫)। পিতা জাইদুল মন্ডল। স্থানীয়রাই মৃতদেহ দেখে চিনতে পারে। তাঁরাই খবর দেন মৃতের পরিবার ও পুলিশকে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছে যায় শান্তিপুর থানার বিশাল পুলিশবাহিনী।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কেউ বা কারা তাকে অন্যত্র খুন করে বাড়ির কাছেই ফেলে রেখে গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। মৃতদেহ উদ্ধার করে শান্তিপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। এদিকে আকস্মিক এই মৃত্যুকে ঘিরে এলাকায় নেমে এসেছে নীরবতা ও আতঙ্ক।

পরিবারের পক্ষ থেকে এবং প্রতিবেশীরাও জানিয়েছেন, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বছর ৩৫-র যুবক হাসিমকে। কিন্তু কী কারণে খুন, কারও সঙ্গে ঝামেলা ছিল কিনা সবটাই জানার চেষ্টা করছে শান্তিপুর থানার পুলিশ। যুবকের পরিবারের সঙ্গে কথা বলে গোটা বিষয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি এলাকার সিসিটিভি রয়েছে কিনা, থাকলে তার ফুটেজ দেখে খুনিদের খোঁজ পেতে চাইছে শান্তিপুর থানার পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন, ২১ মে ফের নির্বাচন

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানিগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ