‘কাউকে জোর করে বাংলাদেশে পাঠানো হয়নি’, ঢাকার মাটিতে হাস্যকর দাবি বিএসএফ ডিজির

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরেই কয়েক হাজার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটক করে বিভিন্ন সীমান্ত দিয়ে জোর করে ফেরত পাঠিয়েছে বিএসএফ। বাংলাদেশি সীমান্তবাসীদের প্রতিরোধের কারণে বহু ক্ষেত্রে জোর করে পুশব্যাক করাতে ব্যর্থ হয়েছে। কিন্তু বৃহস্পতিবার (২৮ অগস্ট) ঢাকার মাটিতে দাঁড়িয়ে ওই জোর করে পুশব্যাকের কথা বেমালুম অস্বীকার করেছেন বিএসএফের ডিজি দলজি‍ৎ সিংহ চৌধুরী।

বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর ৫৬তম সম্মেলনে যোগ দিতে গত সোমবার সদলবলে ঢাকায় এসেছিলেন বিএ্সএফের শীর্ষ কর্তা। চার দিন ধরে বৈঠক চলেছিল দুই দেশের সীমান্ত বাহিনীর শীর্ষ কর্তাদের মধ্যে। এদিন সম্মেলন শেষে যৌথ সাংবাদিক সম্মেলন করেন বিএসএফের ডিজি দলজি‍ৎ সিংহ চৌধুরী ও বিজিবি’র ডিজি মেজর জেনারেল আশরাফুজ্জাম সিদ্দিকী। ওই যৌথ সাংবাদিক সম্মেলনেই গত কয়েক মাস ধরে জোর করে পুশব্যাকের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে বিএসএফ প্রধান বেমালুম ডিগবাজি খেয়ে বলেন, ‘ভারত জোর করে কোনও  পুশব্যাক করেনি। যারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকছেন, তাঁরা স্বেচ্ছায় আসছেন। শুধুমাত্র যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকেই নিয়ম মেনে পুশইন করা হচ্ছে। এখন পর্যন্ত ৫৫০ জনকে বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে, এ সংক্রান্ত দুই হাজার ৪০০ কেস যাচাই প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশন সহযোগিতা করছে।’ বিএসএফ ডিজির ওই জবাব শুনে সাংবাদিকরা হাসিতে ফেটে পড়েন। যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারংবার হুঙ্কার ছেড়ে চলেছেন, একজন অনুপ্রবেশকারীকেও ভারতের মাটিতে ডেরা বাঁধতে দেওয়া হবে না, সেখানে বিএসএফ ডিজি কীভাবে পরোক্ষে তাদের বিরোধিতা করলেন, তা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে। পুশব্যাকের পাশাপাশি বিএসএফের ডিজি জানিয়েছেন, ‘সীমান্তে নিরাপত্তা কিংবা বিএসএফ জওয়ানদের জীবন বিপন্ন না হলে গুলি চালানো হয় না।’ কীভাবে ছোট্ট শিশুরা বিএসএফ জওয়ানদের জীবনের ক্ষেত্রে হুমকি (লাইফ থ্রেট) হয়ে দাঁড়াল, তার কোনও সদুত্তর দিতে পারেননি দলজি‍ৎ।

অন্যদিকে, বিজিবির মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘গত ১৫ বছর ধরে সীমান্তে আগ্নেয়াস্ত্র ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছিল বিএসএফ। কিন্তু চলতি বছর কিছু ঘটনার জন্য সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে তার। যদিও তারা দাবি করেছে- আত্মরক্ষার্থে তারা গুলি চালাতে বাধ্য হয়েছে। আমরা বলে দিয়েছি যদি কেউ ভুল করেও ভারতীয় সীমানায় প্রবেশ করে তবে তাকে যেন বিজিবির কাছে হস্তান্তর করা হয়।’

আবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা, শুভেন্দুর কাছে কী আর্জি অধীরের?‌

পালাবদল হতেই পুরুলিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকানপাট

সাঁকরাইলে তোলাবাজির অভিযোগে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ ট্রাফিক হোমগার্ড গ্রেফতার

লক্ষ্য প্লে অফের টিকিট, মুম্বইকে ২০৬ রানের টার্গেট দিল রাজস্থান

অ্যাকশন-কমেডিতে বাজিমাত করার পর এবার এলিয়েন থ্রিলারে অক্ষয় কুমার

বাংলায় ‘সেকেন্ড বয়’ সিপিএম, ফলতা পুনর্নির্বাচনে জামানত জব্দ স্বঘোষিত পুষ্পার

মহিলাকে উত্যক্তে প্রতিবাদ করায় আইনজীবীকে প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্রের কোপ

৯ বছরের শিশুকে ধর্ষণের পর নদীতে স্নান করিয়ে বাড়ি পৌঁছে দিল পড়শি ধর্ষক

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

শুভেন্দুর কথা রাখল ফলতা, লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী দেবাংশু

নকল নথি বানিয়ে ভারতে বসবাস, হাওড়ায় গ্রেফতার বাংলাদেশি দম্পতি

সুদীপ পোল্লেকে আদালতে নিয়ে যাওয়ার সময় ছোড়া হল ডিম ও ছেঁড়া জুতো, উঠল ‘চোর চোর ‘স্লোগান