‘মারা গেছে ট্রাম্প’, মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল হাজার হাজার পোস্ট, হতভম্ব বিশ্ব

মারা গিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, শনিবার (৩০ অগস্ট) সকাল থেকে এমনই হাজার হাজার পোস্ট ভাইরাল হচ্ছে 'X' (Twitter) হ্যান্ডেলে, যেটি এখন ট্রেন্ডিংও বলা চলে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মারা গিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, শনিবার (৩০ অগস্ট) সকাল থেকে এমনই হাজার হাজার পোস্ট ভাইরাল হচ্ছে ‘X’ (Twitter) হ্যান্ডেলে, যেটি এখন ট্রেন্ডিংও বলা চলে। কিন্তু সত্যিই কী কিছু হল মার্কিন প্রেসিডেন্টের? তিনি সুস্থ আছেন তো? বেশিরভাগ পোস্টেই লেখা রয়েছে ‘ট্রাম্প মারা গিয়েছেন’। এখনও পর্যন্ত এই সংক্রান্ত ষাট হাজারেরও বেশি পোস্ট ভাইরাল হয়েছে এক্স হ্যান্ডেলে। যা ৭৯ বছর বয়সী ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে চলমান জল্পনা-কল্পনাকে আরও বাড়িয়ে তুলেছে। জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্টের হাতে আঘাতের চিহ্ন এবং গোড়ালিতে ফোলাভাব দেখা যাওয়ার পর থেকে ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে আলোচনা চলছে। যদিও হোয়াইট হাউস সেই সময়ে গুজব উড়িয়ে দিয়েছিল।

তবুও মেকআপে ঢাকা ট্রাম্পের আঘাতের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। তবে এই নিয়ে মুখ খুলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একটি সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, ‘ভয়াবহ ট্র্যাজেডি’ ঘটলে তিনি হস্তক্ষেপ করতে প্রস্তুত, তখন গুজবটি মিথ্যে। ট্রাম্প একেবারে সুস্থ এবং উদ্যমী। তবে এমন কিছু ঘটলে তিনি পরিস্থিতির প্রয়োজনে নেতৃত্ব দিতে প্রস্তুত। জেডি ভ্যান্স জানান, “গত ২০০ দিনে আমি চাকরিতে আমি অনেক ভাল প্রশিক্ষণ পেয়েছি। আর যদি, ঈশ্বর না করুন, কোনও ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়, তাতে আমি চালিয়ে নিতে পারব। তবে ট্রাম্প এখন সম্পূর্ণ সুস্থ আছেন এবং গভীর রাতে এবং ভোরে উদ্যমের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন।” ট্রাম্প হলেন আমেরিকার দায়িত্ব গ্রহণকারী সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপতি। অন্যদিকে ৪১ বছর বয়সী ভ্যান্স হলেন মার্কিন ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ ভাইস-প্রেসিডেন্ট। তবে জনসমক্ষে ট্রাম্পের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে, সবই সোশ্যাল মিডিয়ার গুজব। তবে এই বিষয়ে হোয়াইট হাউস এখনও মুখ বন্ধ রেখেছে। ট্রাম্পের ট্রুথ সোশ্যালে শেষ পোস্টটি শুক্রবার ভোর ৩.৪০ টা নাগাদ। এদিকে সম্প্রতি মার্কিন আপিল আদালত গোটা বিশ্বজুড়ে ট্রাম্পের বাড়তি শুল্ক ঘোষণাকে অবৈধ বলেছে। তবে এই বিষয়ে ট্রাম্প এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি। সম্প্রতি ওভাল অফিসের একটি বৈঠকের সময় ৭৯ বছর বয়সী ট্রাম্পের ডান হাত ক্ষতবিক্ষত এবং আংশিকভাবে মেকআপে ঢাকা দেখানোর কয়েকদিন পরেই ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে জল্পনা শুরু হয়। এই সপ্তাহের শুরুতে, মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ লি জে মিউং-এর সঙ্গে থাকা একটি ছবিতেও ট্রাম্পের ডান হাতের পিছনে আঘাতের চিহ্ন দেখা গিয়েছে।

তবে ট্রাম্পের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, মেডিকেল পরীক্ষায় ট্রাম্পের দীর্ঘস্থায়ী শিরাজনিত অপ্রতুলতা ধরা পড়েছে, যা ৭০ বছরের বেশি বয়সীদের মধ্যে একটি সাধারণ শিরাজনিত রোগ।প্রেসিডেন্ট ট্রাম্প জনগণের মানুষ, তিনি ইতিহাসের অন্য যেকোনও রাষ্ট্রপতির চেয়ে প্রতিদিন বেশি আমেরিকানদের সঙ্গে দেখা করেন এবং তাদের সঙ্গে করমর্দন করেন। তার প্রতিশ্রুতি অটল। তবে ট্রাম্পের চিকিৎসক ডঃ শন বারবাবেলা জানিয়েছেন যে, “ঘন ঘন করমর্দন এবং অ্যাসপিরিন ব্যবহারের ফলে সামান্য নরম টিস্যু জ্বালা সহ ক্ষত ছিল ট্রাম্পের, যা একটি আদর্শ কার্ডিওভাসকুলার প্রতিরোধ ব্যবস্থার অংশ হিসাবে ধরা হয়। এছাড়াও পরীক্ষায় ট্রাম্পের গভীর শিরা থ্রম্বোসিস বা ধমনী রোগের কোনও প্রমাণ পাওয়া যায়নি।

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু