কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি,দেউড়িয়া: ৮দিনের মাথায় অবশেষে পুলিশের জালে কৃষ্ণনগরের ছাত্রী খুনের মূল অভিযুক্ত দেশরাজ। রবিবার রাতে উত্তরপ্রদেশ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই ট্রানজিট রিমান্ডে সোমবার তাকে কৃষ্ণনগর নিয়ে আসা হচ্ছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, গত সোমবার কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে নিজের প্রেমিকাকে গুলি করে খুন করে উত্তরপ্রদেশেই পালিয়ে গিয়েছিল দেশরাজ। প্রায় এক সপ্তাহ ধরে সেখানেই গা ঢাকা দিয়েছিল সে। তার খোঁজেই উত্তরপ্রদেশে পাড়ি দিয়েছিল রাজ্য পুলিশের তিনটি দল। রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকে উত্তরপ্রদেশের দেউড়িয়ায় পৈত্রিক বাড়িতে পালিয়ে গিয়েছিল দেশরাজ। সেখানে গিয়েই সাত দিন লুকিয়ে ছিল সে। শনিবার দেশরাজের মামা কুলদীপ সিংকে গুজরাতের জামনগর থেকে গ্রেফতার করা হয়েছিল। রবিবার তাকে কৃষ্ণনগর নিয়ে আসা হয়েছে। অভিযুক্ত দেশরাজের বাবার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা নিয়ে রাজস্থানের জয়সালমের গিয়েছেন পুলিশ আধিকারিকরা।

সূত্রের খবর প্রেমিকাকে খুনের পর মামা কুলদীপ সিংয়ের সঙ্গেই যোগাযোগ রেখেছিল দেশরাজ। তাই মামাকে হেফাজতে নিয়ে তাকে ধরার চেষ্টা করেছে পুলিশ। ট্রান্সজিট রিমান্ডে দেশরাজকে নিয়ে আসার পর তাকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। অভিযুক্তর হাতে আগ্নেয়াস্ত্র এল কি করে, এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সবটাই জানার চেষ্টা করছে পুলিশ।

গত ২৫ অগস্ট কৃষ্ণনগরের বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হয়েছিল ইশিতা মল্লিক নামের তরুণীকে। এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে দেশরাজ সিং নামে এক যুবকের দিকে। দেশরাজ ছিল ইশিতারই পূর্ব পরিচিত। দেশরাজের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। জানা যায়, দেশরাজ মা, বাবা এবং বোনের সঙ্গে জেটিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। ঘটনার পর থেকে আর তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। দেশরাজের বাবা-মা অবশ্য এখন উত্তর প্রদেশে রয়েছে। কিন্তু মূল অভিযুক্ত এখনও অধরা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে দেশরাজকে বিভিন্ন রকম সহযোগিতা করেছিল তার মামা কুলদীপ। এই নিয়ে একাধিক তথ্য পুলিশের হাতে আসে। সেই সূত্র ধরেই পুলিশ কুলদীপ সিংকে গ্রেফতার করেছে।

পুলিশের প্রাথমিক অনুমান ছিল কুলদীপকে জিজ্ঞাসাবাদ করলেই হয়তো দেশরাজের খোঁজ মিলবে। তাই গুজরাত থেকে ট্রানজিট রিমান্ড নিয়ে কৃষ্ণনগরে আনা হয়েছে ওই ব্যক্তিকে। পুলিশের কথা মতোই মামা গ্রেফতার হওয়ার পরদিনই পুলিশের জালে ছাত্রী খুনে অভিযুক্ত দেশরাজ।

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের