Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিয়ামানতাকোসকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল, লাল-হলুদ জার্সিতে আর দেখা যাবে না ডার্বির নায়ককে

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য সমাপ্ত ডুরান্ড কাপে তাঁর জোড়া গোলেই কলকাতা ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। সেই গ্রিক স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামানতাকোসকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল। আজ সোমবার (১ সেপ্টেম্বর) সমাজমাধ্যমে এক পোস্টে লাল-হলুদ শিবিরের তরফে দিমির সঙ্গে বিচ্ছেদের কথা জানানো হয়েছে। আগামী দিনগুলির জন্য তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে। সূত্রের খবর, ‘মৌখিক বিচ্ছেদ হওয়ায় গ্রিক স্ট্রাইকারকে ক্ষতিপূরণ দিতে হচ্ছে না ইস্টবেঙ্গলকে। সদ্য বাবা হওয়ার পর পরিবারকে সময় দিতে দিয়ামানতাকোস চাইছেন দেশেই থাকতে। সেক্ষেত্রে গ্রিসেরই কোনও ক্লাবে খেলতে পারেন তিনি।’

ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) কেরল ব্লাস্টার্সের হয়ে দু’বছর খেলেছিলেন দিয়ামানতাকোস। দুরন্ত ফর্মে ছিলেন। ২০২৩-২৪ মরসুমে আইএসএলের সর্বোচ্চ গোলদাতা হন। লাল-হলুদের তৎকালীন কোচ কার্লেস কুয়াদ্রাতের ইচ্ছায় তাঁকে দলে নেওয়া হয়। যদিও ইস্টবেঙ্গলের জার্সি গায়ে নিজেকে মেলে ধরতে পারেননি গ্রিক স্ট্রাইকার। লাল-হলুদ জার্সিতে ৩২ ম্যাচে তাঁর অবদান মাত্র ১২টি গোল এবং চারটি অ্যাসিস্ট। কুয়াদ্রাতের বিদায়ের পর ইস্টবেঙ্গলের কোচের দায়িত্ব পান অস্কার ব্রুজো। তাঁর কৌশলের সঙ্গেও মানিয়ে নিতে পারছিলেন না দিমি। ফলে একাধিক ম্যাচে প্রথম একাদশে ঠাঁই পাননি। যদিও সদ্য সমাপ্ত ডার্বিতে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে জোড়া গোল করে দলকে জয় এনে দিতে বিশেষ ভূমিকা নিয়েছিলেন।

ফলে সেমিফাইনালে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে তাঁর উপরে বিশেষ ভরসা রেখেছিলেন লাল-হলুদ সমর্থকরা। কিন্তু জঘন্য খেলেন। গোলের একাধিক সহজ সুযোগ মিস করেন। ফলে হেরেই প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হয় লাল-হলুদ শিবিরকে। ফর্মে না থাকা দিয়ামানতাকোসকে আর না রাখার সিদ্ধান্ত নেন ইস্টবেঙ্গল কর্তারা।

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি