দুর্ঘটনার কবলে বিধায়ক শওকত মোল্লার কনভয়, SSKM-এ মৃত্যু বাইক আরোহীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার গাড়ির পাইলট কারের ধাক্কায় মৃত্যু এক বাইক আরোহীর। মঙ্গলবার বিধায়ক কলকাতার দিকে আসছিলেন। সেই সময় পাইলট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইক আরোহীকে ধাক্কা মারে।  এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃত যুবক কলকাতার কড়েয়া থানা এলাকার বাসিন্দা মহম্মাদ তাজউদ্দিন।

জানা গিয়েছে, মঙ্গলবার কলকাতর দিকে আসছিল বিধায়কের কনভয়। জীবনতলা থেকে বাসন্তী হাইওয়ে ধরে কলকাতা অভিমুখে বিধানসভা যাচ্ছিলেন বিধায়ক সওকাত মোল্লা। আচমকা বাসন্তী হাইওয়ের বামনঘাটার কাছে বিধায়কের কনভয়ে থাকা একটি পাইলট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পার করে একটি বাইককে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন ওই বাইক আরোহী। আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। সেখানেই মৃত্যু হয়েছে তাঁর। বাড়িতেও খবর দেওয়া হয়েছে।

দ্রুত ওই বাইক আরোহীকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছিল ওই বাইক আরোহীর। বিকেলের দিকে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বিধায়কের কোনও চোট লাগেনি বলে জানা গিয়েছে। কাভাবে দুর্ঘটনাটি ঘেটেছে জানতে তদন্ত শুরু করেছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। বিধায়কের গাড়িতে কোনও ধাক্কা লাগেনি বলে জানা যাচ্ছে। পাইলট কারে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সূত্রের খবর, দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে, গাড়িটির সামনের অংশ দুমড়ে গিয়েছে। চালকের বুদ্ধির জেরে অল্পের জন্য রক্ষা পান বিধায়ক শওকত মোল্লা।

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ