SSC নিয়োগ দুর্নীতি মামলা: কন্যাকে নিয়ে আদালতে আত্মসমর্পণ রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশের

SSC নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর বিশেষ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালেন তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী।

Share:

নিজস্ব প্রতিনিধি: SSC নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর বিশেষ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালেন তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী। এসএসসি একাদশ-দ্বাদশ দুর্নীতি মামলায় অভিযুক্ত বাবা-মেয়ে উভয়ের বিরুদ্ধেই চার্জশিট দাখিল করেছে সিবিআই। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) এই মামলার কারণে মেয়েকে নিয়ে আলিপুর বিশেষ আদালতে হাজির হন পরেশ অধিকারী। সেখানেই একসঙ্গে জামিনের আবেদন জানিয়েছেন তাঁরা। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে SSC নিয়োগ মামলায় চাকরি গিয়েছিল রাজ্যের শিক্ষা দফতরের প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর।

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে তাঁর চাকরি যায়। অভিযোগ ছিল যে, প্রভাব খাটিয়ে মেয়ের চাকরি করিয়ে দিয়েছেন পরেশ অধিকারী। এরপর থেকেই নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের মুখোমুখি হন পরেশ ও তাঁর মেয়ে। এদিকে সম্প্রতি এসএসসি মামলায় সুপ্রিমকোর্টের নির্দেশে ‘দাগি অযোগ্য’দের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকায় নাম রয়েছে অঙ্কিতার। অন্যদিকে দুর্নীতি মামলায় তাদের বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিট জমা দেওয়ার পরেই দু’জনের বিরুদ্ধে সমন জারি করে আলিপুর বিশেষ আদালত।

সেই সমন পেয়েই আজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেছেন পরেশ ও তাঁর মেয়ে। আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। অন্যদিকে নবম ও দশম, একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ এবং গ্রুপ সি মামলায় অন্যতম অভিযুক্ত এসএসসি কর্তা ও আধিকারিক সমরজিৎ আচার্য ও পর্ণা বসুও এদিন আদালতে হাজিরা দিয়েছেন। পাশাপাশি হাজিরা দিয়ে জামিনের আবেদন জানিয়েছেন নাইসা এবং নাইসার দুই আধিকারিক নীলাদ্রি দাস ও পঙ্কজ বনশল। এছাড়াও SSC নবম ও দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় আইনজীবীর মাধ্যমে আরও একবার জামিনের আবেদন জানলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টপাধ্যায়ও। আজ SSC দুর্নীতি মামলায় মোট ৭৫ জনকে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু এদের মধ্যে অনেকেই অনুপস্থিত।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ