Loading live market data...
Loading active stocks...
Connecting...

জিও এক প্ল্যানেই দিচ্ছে প্রতিদিন 2GB ডেটা সহ দীর্ঘ ভ্যালিডিটি, সঙ্গে থাকবে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন

Share:

নিজস্ব প্রতিনিধি : জিওর ব্যবহারকারীদের জন্য সুখবর। আম্বানী টেলিকম সংস্থা রিলায়েন্স জিও নিজের গ্রাহকদের জন্য প্রায়ই নিত্য নতুন অফার নিয়ে আসে। জিও-র এই একটি অফার শুনলে হাসি চওড়া হতে বাধ্য জিও ব্যবহারকারীদের। জিও-র পোর্টফোলিওতে অনেক রিচার্জ প্ল্যানের বিকল্প পাবেন। কোম্পানি মাঝে মধ্যেই নতুন নতুন অফার দিয়ে থাকে।  এয়ারটেল, ভোডাফোন সকলকে টেক্কা দিতে মাঝে মধ্য়েই নিত্য নতুন প্ল্যান আনে জিও। কখনও কম দামে আনলিমিটেড ডেটা, কখনও আনলিমিটেড ডেটার সঙ্গে ওটিটি। অন্যান্য় সংস্থাগুলোর মতো জিও মাঝে মধ্যে দাম বাড়ালেও খুব কম দামে এখনও পরিষেবা দিচ্ছে জিও।

রিলায়েন্স জিও ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থা। এই সংস্থার সঙ্গে দেশের বেশিরভাগ মোবাইল গ্রাহক যুক্ত রয়েছে। সস্তা থেকে দামি মাসিক থেকে বার্ষিক সমস্ত ধরনের রিচার্জ প্ল্যান জিও রয়েছে। কোনও একজন জিও গ্রাহক প্রতিদিন ২ জিবি ডেটা সহ দীর্ঘ মেয়াদে সুবিধা পেতে পারেন। ৯০ দিনের একটি প্ল্যান রয়েছে, এখানে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ এসএমএস, প্রতিদিন ২ জিবি ডেটা পাবেন গ্রাহক। এর সঙ্গে ২০জিবি অতিরিক্ত ডেটা পাবেন তাঁরা। এর পাশাপাশি থাকবে জিও এ আই ক্লাউড এবং জিও টিভির এক্সেস। ৮৯৯ টাকায় এই সবটাই পাবেন একজন জিও গ্রাহক।

পাশাপাশি ৯৪৯ টাকার একটি প্ল্যান রয়েছে, সেখানে ৮৪ দিনের প্ল্যানে আনলিমিটেড ফ্রি কল, প্রতিদিন ২ জিবি ডেটা ও ১০০ এসএমএসের সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানে জিও এআই ক্লাউড ও জিও টিভির অ্যাক্সেস ও মিলবে। গ্রাহকরা প্রায় ৩ মাস এই সুবিধা নিতে পারবেন।

পাশাপাশি আরও একটি প্ল্যানের কথা বলতেই হয়। সেটি ১২৯৯ টাকার একটি প্ল্যান। ৮৪ দিনের ভ্যালিডিটিতে আনলিমিটেড কলের সঙ্গে ১০০ টি এসএমএস প্রতিদিন ২ জিবি ডেটা এবং জিও এ আই ক্লাউড ও জিও টিভি অ্যাক্সেস পাওয়া যাবে। পাশাপাশি এই প্ল্যান এর মধ্যে তিন মাসের জন্য নেটফ্লিক্সের ফ্রি সাবক্রিপশন পাওয়া যাবে। ফলে একসঙ্গে আনলিমিটেড কলের সঙ্গে ডেটা ও নেটফ্লিক্স সাবস্ক্রিপশনও পাওয়া যাবে।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের