Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেন্দ্র-রাজ্য মিলিয়ে ৩৬ মন্ত্রী বিলিওনিয়ার, তালিকায় বাংলার ক’জন?

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে, ‘টাকা যার, জোর তার।’ গত কয়েক বছর ধরেই রাজনীতিতে পেশি আর অর্থশক্তির দাপট বেড়ে চলেছে। ধনকুবেররা জাঁকিয়ে বসেছেন রাজনীতিতে। শুধু তাই নয়, বাগিয়ে নিচ্ছেন মন্ত্রিত্বও। কেন্দ্রীয় সরকার এবং দেশের ৩০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে থাকা ৬৪৩ মন্ত্রীর মধ্যে ৩৬ জনই আরবপতি বা ধনকুবের। আর ওই ৩৬ মন্ত্রীর মোট সম্পদের পরিমাণ শুনলে চক্ষু চড়কগাছ হয়ে যাবে অনেকেরই। ওই ৩৬ ধনকুবের মন্ত্রীর সম্মিলিত সম্পত্তির পরিমাণ ২৩ হাজার ৯২৯ কোটি টাকা। বিলিওনিয়ার মন্ত্রীদের নিরিখে শীর্ষে রয়েছে দেশের শাসকদল বিজেপি। রাজ্য ও কেন্দ্র মিলিয়ে পদ্ম শিবিরের ১৪ মন্ত্রীই বিলিওনিয়ার। খানিকটা পিছিয়ে থাকা কংগ্রেসের ১১ মন্ত্রী আরবপতি।

নির্বাচন বিষয়ক নজরদার সংস্থা অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মসের (এডিআর)তরফে গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কেন্দ্র-রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সম্পদের হিসাব প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, দেশের সবচেয়ে ধনীতম মন্ত্রী হচ্ছেন তেলগু দেশম পার্টির চন্দ্রশেখর পেম্মাসানি। অন্ধ্রের গুন্টুর লোকসভা আসন থেকে জয়ী পেম্মাসানি বর্তমানে মোদি মন্ত্রিসভার গ্রামোন্নয়ন ও যোগাযোগ মন্ত্রকের প্রতিমন্ত্রী। তাঁর সম্পত্তির পরিমাণ ৫ হাজার ৭০৫ কোটি টাকা। কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের সম্পদের পরিমাণ ১৪১৩ কোটি টাকা। তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। ধনকুবের মন্ত্রীদের তালিকায় তৃতীয়স্থানে রয়েছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তাঁর সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকা। চতুর্থস্থানে রয়েছেন অন্ধ্রেরই মন্ত্রী তথা টিডিপি নেতা নারায়ণা পোনগুরু। তাঁর সম্পত্তির পরিমাণ ৮২৪ কোটি টাকা। কর্নাটকের হেব্বাল থেকে জয়ী বিএস সুরেশের সম্পত্তির পরিমাণ ৬৪৮ কোটি।

এডিআরের রিপোর্ট অনুযায়ী, দেশে থাকা ৩৬ বিলিওনিয়ার মন্ত্রীর মধ্যে ১৪ জন বিজেপির, ১১ জন কংগ্রেসের, তেলগু দেশম পার্টির ৬ জন। এছাড়া আম আদমি পার্টি (আপ), পবন কল্যাণের  জনসেনা পার্টি, অজিত পওয়ারের এনসিপি, একনাথ শিন্ডের শিবসেনা ও এইচডি দেবেগৌড়ার জেডিএসের একজন করে রয়েছেন। তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ডিএমকের কোনও মন্ত্রীর নাম নেই তালিকায়।

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের