চিনকে গুঁড়িয়ে দিয়ে এশিয়া কাপ হকির ফাইনালে ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি, রাজগীর: চিনকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল ভারতের পুরুষ হকি দল। শনিবার (৬ সেপ্টেম্বর) রাজগীরে কার্যত একপেশে ম্যাচ হল। চিনের জালে একের পর এক বল জড়ালেন হরমনপ্রীত সিংহেরা। খেলার ফলাফল ৭-০। আগামিকাল রবিবার (৭ সেপ্টেম্বর) শিরোপা লড়াইয়ের ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবেন হরমনপ্রীতরা।

চলতি এশিয়া কাপে দুরন্ত ছন্দে ছিল ভারত। পক্ষান্তরে চিনও প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে ভাল খেলছিল। ফলে সুপার ফোরে দুই দলের লড়াইটা হাড্ডাহাড্ডি হবে বলে অনেকেই মনে করেছিলেন। কিন্তু তাঁদের হতাশ হতে হয়েছে। এ দিন শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন ভারতের খেলোয়াড়রা। চার মিনিটেই শিলানন্দ লাকরার জোরালো শট চিনের জালে জড়িয়ে যায়। তিন মিনিট পরে ব্বধান বাড়ায় ব্লু ব্রিগেড। পেনাল্টি কর্নার থেকে শট নিয়েছিলেন হরমনপ্রীত। বল ক্লিয়ার করতে পারেনি চিনের খেলোয়াড়রা। ফাঁকায় দাঁড়িয়ে থাকা দিলপ্রীত সিংহ গোল করতে ভুল করেননি। প্রথম কোয়ার্টারে ২-০ গোলে এগিয়ে যান হরমনপ্রীতরা। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই এগিয়ে যায় ভারত। পেনাল্টি কর্নার থেকে হরমনপ্রীতের নেওয়া শট আটকে দেয় চিন। বিবেক প্রসাদের শটও চিনের গোলকিপার বাঁচিয়ে দেন। তবে বল ক্লিয়ার করতে না পারার রোগ আবার তাড়া করে চিনকে। গোল করেন মনদীপ সিংহ।

৩-০ গোলে এগিয়ে থেকে তৃতীয় কোয়ার্টারে খেলতে নামে ভারত। এই কোয়ার্টারেও দাপট দেখাতে থাকেন হরমনপ্রীতরা। মাঝমাঠ থেকে বাঁ দিকে পাস বাড়ান  শিলানন্দ। সেই বল ধরে দিলপ্রীত চিনের গোলকিপারকে কাটিয়ে পাস দেন রাজকুমার পালকে। তিনি অনায়াসে গোল করেন। দু’মিনিট পরে গোল করেন সুখজিৎ সিংহ। চিনের খেলোয়াড়েরা ঘিরে ফেললেও ফাঁক খুঁজে গোল করেন সুখজিৎ। তৃতীয় কোয়ার্টারের শেষে ভারতের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। চতুর্থ তথা শেষ কোয়ার্টারের প্রথম মিনিটে চিনের রক্ষণ বেসামাল করে দেন সুখজিৎ। অভিষেককে দিয়ে গোল করান। ৫০ মিনিটে আবার গোল করেন অভিষেক। শেষ পর্যন্ত ৭-০ গোলে জিতে মাঠ ছাড়েন হরমনপ্রীতরা।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক