বাংলাদেশে মুক্তিযোদ্ধা নির্মূল অভিযান, গভীর রাতে ভাঙচুর বাঘা সিদ্দিকী র বাড়ি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে মুক্তিযোদ্ধা নির্মূল অভিযান চালিয়ে ভাঙচুর চালানো হল বাঘা সিদ্দিকির বাড়ি। কৃষক শ্রমিক জনতা লিগের প্রতিষ্ঠাতা কাদের সিদ্দিকী তথা বাঘা সিদ্দিকী। এবার তাঁর বাড়িতে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। শনিবার রাত একটা নাগাদ শহরের আকুরটাকুরপাড়ায় এই হামলার ঘটনা ঘটানো হয়েছে। ওই এলাকায় ইতিমধ্যেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

জানা গিয়েছে, জেলার সদর শহর কাদের সিদ্দিকীর বাসভবনের দুই ও তিনতলায় সোনার বাংলা কমিউনিটি সেন্টার রয়েছে। তার ওপরেই থাকেন কাদের সিদ্দিকী তথা বাঘা সিদ্দিকী। দুষ্কৃতীরা যখন হামলা চালায় তখন তিনি বাড়িতেই ছিলেন বলে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গভীর রাতে যখন বাড়িতে সকলে ঘুমের মধ্যে রয়েছেন। সেই সময় গভীর রাতে আচমকাই ১০-১৫ জনের একটি দল হামলা চালায় ওই বাড়িতে। ইট পাটকেল ছুঁড়ে ভাঙচুর চালানো হয় বাঘা সিদ্দিকীর বাড়িতে। শুধু তাই নয় মই দিয়ে বাড়ির ভেতরে ঢুকে দুটি গাড়ি ভাঙচুর করে পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। তাঁদের মুখে হেলমেট পড়া থাকায় মুখ চিনতে পারা যায়নি। এই ঘটনার সঙ্গে কারা যুক্ত রয়েছে, এসব তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মাঝরাতে বাঘা সিদ্দিকীর বাড়িতে ভাঙচুরের চেষ্টার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। বাড়ির দোতালায় জানালাও ভাঙা হয়েছে। স্থানীয়রাই পুলিশে খবর দেয়। পুলিশ পৌঁছনোর আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা।  কারা এই ঘটনা ঘটিয়েছে, সেই বিষয়ে কিছু জানেন না বলে জানালেন বাঘা সিদ্দিকী।

বোতলবন্দি জলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি, সতর্ক করলেন BARC বিজ্ঞানীরা

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

অবাক কাণ্ড! হুইলচেয়ার চালাচ্ছে ভেড়া

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

সাতসকালে ঝাড়গ্রামে লাল ব্যাগ রহস্য! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা