কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজের বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়সলমের: কৃষ্ণনগরের ছাত্রী ঈশিতা মল্লিককে খুনের ঘটনায় এবার গ্রেফতার প্রেমিক দেশরাজের বাবা। রাজস্থানের জয়সলমের থেকে রাঘবেন্দ্র প্রতাপ সিংকে গ্রেফতার করা হয়েছে। ছেলে দেশরাজ সিংকে গ্রেফতার করার পর থেকে বাবা রাঘবেন্দ্র প্রাতাপের খোঁজ চালাচ্ছিল পুলিশ। অবশেষে তাঁকেও গ্রেফতার করা হয়েছে। কৃষ্ণনগরের ছাত্রী খুনে প্রথমে দেশরাজের মাম, তারপর দেশরাজ, এবার প্রেমিকের বাবাকে গ্রেফতার করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে সোমবার কৃষ্ণনগর নিয়ে আসা হবে তাকে।

জানা গিয়েছে, খুনের পর উত্তরপ্রদেশের দেউড়িয়ায় পৈত্রিক বাড়িতে পালিয়ে গিয়েছিল দেশরাজ। সেখানে গিয়েই সাত দিন লুকিয়ে ছিল সে। অভিযোগ, ছেলেকে ওই বাড়িতে লুকিয়ে থাকতে সাহায্য করেছিল বাবা। সেই সময় থেকেই অভিযুক্ত দেশরাজের বাবার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করে হয়েছিল। রাজস্থানের জয়সালমের গিয়েছিলেনপুলিশ আধিকারিকরা। অবশেষে সাফল্য।

গত ২৫ অগস্ট কৃষ্ণনগরের বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হয়েছিল ইশিতা মল্লিক নামের তরুণীকে। এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে দেশরাজ সিং নামে এক যুবকের দিকে। দেশরাজ ছিল ইশিতারই পূর্ব পরিচিত। খুনের পর থেকে পলাতক ছিল দেশরাজ। খোঁজ চালিয়ে ৮ দিন পর দেশরাজের পৈত্রিক বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। ঘটনার পর থেকে উত্তরপ্রদেশের দেউড়িয়ায় পৈত্রিক বাড়িতে পালিয়ে গিয়েছিল দেশরাজ। সেখানে গিয়েই সাত দিন লুকিয়ে ছিল সে। প্রথমে দেশরাজের মামা কুলদীপ সিংকে গুজরাতের জামনগর থেকে গ্রেফতার করা হয়েছিল। একদিন পরেই গ্রেফতার করা হয়  অভিযুক্ত দেশরাজকে।  অভিযুক্তের বাবার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা নিয়ে রাজস্থানের জয়সালমের গিয়েছিল পুলিশ আধিকারিকরা।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছিল দেশরাজকে বিভিন্ন রকম সহযোগিতা করেছিল তার মামা কুলদীপ। এই নিয়ে একাধিক তথ্য পুলিশের হাতে এসেছে। সেই সূত্র ধরেই অভিযুক্তদের গ্রেফতার করেছে।

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের