অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানে অ্যাক্টিভ ছিল ১১টি ভারতীয় সিম কার্ড, গুপ্তচরবৃত্তির পর্দা ফাঁস করলেন গোয়েন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি:  দিল্লি পুলিশের স্পেশাল সেল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সাথে যুক্ত একটি গুপ্তচরবৃত্তি মডিউলের পর্দা ফাঁস করেছে। এই অভিযানে নেপালের নাগরিক প্রভাত কুমার চৌরাসিয়াকে গ্রেফতার করা হয়েছে। চৌতার বিরুদ্ধে নেপাল হয়ে পাকিস্তানে ভারতীয় সিম কার্ড পাচারের অভিযোগ রয়েছে। এই সিম কার্ডগুলি জৈশ-ই-মহম্মদের শক্ত ঘাঁটি বাহাওয়ালপুর এবং লাহোরে হোয়াটসঅ্যাপের জন্য অ্যাক্টিভ করা হয়েছিল। সূত্রমতে, চলতি বছরের ২৮শে অগস্ট ভারতীয় গোয়েন্দাদের একটি দলের কাছে কিছু সুনির্দিষ্ট তথ্য আসে। তাতেই জানা যায় আইএসআই-এর সঙ্গে যুক্ত একজন ব্যক্তি লক্ষ্মীনগরে রয়েছে। দেরি না করে তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় পুলিশ। স্পেশাল সেলের আধিকারিকরা প্রভাত কুমার চৌরাসিয়াকে নিজেদের হেফাজতে নেয়। তদন্তে নেমে তো আধিকারিকদের চক্ষু চড়কগাছ হওয়ার মতো অবস্থা। জানা যায় যে অভিযুক্ত প্রভাত নিজের আধার কার্ড ব্যবহার করে মোট ১৬টি সিম কার্ড কিনেছিল। তার মধ্যে ১১টি পাকিস্তানে অ্যাক্টিভ ছিল। হাড়হিম করে দেওয়া তথ্য আসার আরও বাকি ছিল। জানা যায়, এই সিম কার্ডগুলি পাকিস্তানে অবস্থিত এজেন্টরা ভারতীয় সেনাবাহিনী সম্পর্কিত সংবেদনশীল তথ্য আহরণের জন্য ব্যবহার করছিল।

উদ্ধপুলিশ অভিযুক্তের কাছ থেকে বেশ কয়েকটি ডিজিটাল ডিভাইস এবং সিম কার্ডের খালি প্যাকেট খুঁজে পেয়েছে। জিজ্ঞাসাবাদের সময় জানা যায় যে, প্রভাত ২০২৪ সালে নেপালের মাধ্যমে আইএসআই এজেন্টদের সংস্পর্শে এসেছিল। তাকে মার্কিন ভিসার প্রলোভন দেখানো হয়েছিল। বলা হয়েছিল ভারত থেকে সিম কার্ড সরবরাহ এবং প্রতিরক্ষা সম্পর্কিত তথ্য এনে দিতে পারলে প্রভাত কুমার চৌরাসিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। সেই লোভের ফাঁদে পা দিয়েই অভিযুক্ত লাতুরে তৈরি আধার কার্ড ব্যবহার করে বিহার ও মহারাষ্ট্র থেকে সিম কার্ড কিনে নেপালের মাধ্যমে আইএসআই এজেন্টদের কাছে পৌঁছে দিত। পাকিস্তানে বসে থাকা এজেন্টরা এই ভারতীয় নম্বরগুলি দিয়ে হোয়াটসঅ্যাপ তৈরি করে ভারতের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি চালাচ্ছিল।

অভিযুক্ত প্রভাতের জন্ম ১৯৮২ সালে নেপালে। শিক্ষাজীবন যথাক্রমে নেপাল এবং বিহারের মোতিহারি থেকে সম্পূর্ণ হয় তার। পরবর্তীতে, সে ফার্মা সেক্টরে একজন মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ এবং এরিয়া ম্যানেজার হিসেবে কাজ করে। ২০১৭ সালে, কাঠমান্ডুতে একটি লজিস্টিক কোম্পানি শুরু করে প্রভাত। কিন্তু সেই ব্ব্যবসায় লাভের মুখ দেখা তো দূর, বরং ক্ষতির সম্মুখীন হয়। এরপর বিদেশ যাওয়ার পরিকল্পনা করে সে। প্রভাতের ইচ্ছার বাস্তবায়নে সহায়তা করবে আইএসআই এমন প্রতিশ্রুতি পাওয়ার পরেই সে পাক গুপ্তচর সংস্থার এজেন্টদের সংস্পর্শে আসে। স্পেশাল সেল প্রভাত কুমার চৌরাসিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (BNS) ধারা ৬১(২)/১৫২ এর অধীনে একটি মামলা দায়ের করেছে এবং এখন তার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত অন্যান্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ব্যাপক ভাঙচুর, মিলল কিং সাইজের বেড

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

হজমোলা চাকতে গিয়ে যা করলেন ইউক্রেনের মহিলা…..দেখলে ভিমরি খাবেন

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

গ্রামপঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ছোঁড়া হল ডিম, তুমুল বিক্ষোভ ঝাড়গ্রামে