ভারতীয়দের নিশানা করা হতে পারে, নেপালে আইএসআই ষড়যন্ত্রের আশঙ্কা করছে NIA

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: নেপালে ভারতীয়দের নিশানা করা হতে পারে বলে আশঙ্কা করছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (National Intelligence Agency)  গোয়েন্দা। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিদ্রোহের সময় বিদ্রোহীদের হাতে ভারতীয় পতাকা ছিল বলে খবর। আইএসআইয়ের মদতেই ভারতীয় পতাকা ব্যব্বহার করা হয়েছে বলে দাব্জাবি করেছেন গোয়েন্দা আধিকারিকরা। রাজতন্ত্রের সমর্থক বলে দাগিয়ে ভারত ও ভারতীয় নিশানা করতে চাইছে আইএসআই। নেপালের গণঅভ্যুত্থানে ভারতের মদত রয়েছে বলে প্রচার চালানোই ভারতীয় পতাকা ব্যবহারের কারণ বলে বিশ্বাস কেন্দ্রিয় গোয়েন্দা সংস্থার।

কিন্তু প্রশ্ন একটাই, পাকিস্তান কার্যত নিজেকে দেউলিয়া ঘোষণা করেছে। পাকিস্তানের কাছে অর্থ নেই মানে আইএসআইয়ের কাছে টাকা নেই। কিন্তু বিপুল ফান্ডিং না করা হলে এত বড় আন্দোলন সম্ভব নয়। তাহলে আইএসআইকে ফান্ডিং করল কে? এই প্রসঙ্গে উঠে আসছে দুটি নাম, একটি চিন অন্যটি মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের প্রতি কোনওদিনই বন্ধুত্বের হাত বাড়াতে চায়নি মাও সে তুংয়ের দেশ। বরং  শত্রুর শত্রু আমার মিত্র নীতিতে বিশ্বাসী হয়ে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করেছে চিন। আবার সাম্প্রতিক সময়ে পাকিস্তানের থেকে খানিক দূরে সরে এসেছে বেজিং। সেই জায়গায় চিনের আকস্মিক বন্ধু হয়ে উঠেছে ভারতের তিন প্রতিবেশি রাষ্ট্র শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপাল।

এই তিনটি দেশই তিন বছরের মধ্যে একইরকম গণঅভ্যুত্থানের সাক্ষী থেকেছে। ২০২২ সালে যখন শ্রীলঙ্কা বিদ্রোহের আগুনে পুড়ছে তখন পাশে এসে দাঁড়িয়েছিল চিন। সাম্প্রতিক সময়ে, গত জানুয়ারি মাসে চিনের সঙ্গে ৩.৭ বিলিয়ন মার্কিন ডলারের (৩৭০ কোটি মার্কিন ডলার) চুক্তি স্বাক্ষর করেছে শ্রীলঙ্কা। চিনা তৈল সংশোধনাগার সংস্থা সিনোপেক শ্রীলঙ্কায় এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। শ্রীলঙ্কার সঙ্গে চিনের সম্পর্ক যত ভাল হয়েছে তত চিন্তা বেড়েছে ভারতের। অন্যদিকে ২০২৪ সালের অগস্ট মাসে বাংলাদেশে যে ছাত্র অভ্যুত্থান হয়েছিল তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে বসেন নোবেলজয়ী মুহম্মদ ইউনুস। তারপরেই চিনের সঙ্গে বাংলাদেশেরও সম্পর্ক ভাল হয়। বেজিং যান ইউনুস। সেখান থেকে রীতিমতো ভারতকে হুমকি দেন।

এছাড়াও চিন বাংলাদেশকে মূলত অবকাঠামো নির্মাণে সাহায্য করে। যেমন পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, ও অন্যান্য পরিবহন, জ্বালানি ও বিদ্যুৎ খাতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে থাকে চিনের সহায়তাতেই। চিনের সঙ্গে বাংলাদেশের এই সুসম্পর্ক বেশ চাপে ফেলেছে ভারতকে। এরপর আসা যাক নেপালের কথায়। ২০১৫ সালে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছিল নেপাল। সেই সময় ত্রান থেকে অর্থ- সব দিয়েই এভারেস্টের দেশকে সাহায্য করার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছিল চিন। ফলে ভারতের প্রতিবেশিদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে চিন এদেশের চিন্তা বাড়িয়েছে বই কমায়নি। বিশেষজ্ঞরা বলছেন নেপালকে সাহায্য করে তলে তলে আসলে শত্রু হয়েই থেকেছে বেজিং। এই বিদ্রোহের টাকাও এসেছে তাদের থেকেই।

আবার কেউ কেউ এই বিষয়ে মার্কিন হাত থাকার আশঙ্কাকেও উড়িয়ে দিচ্ছে না। মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ পাকিস্তানের ক্ষেত্রে ইমরান খান, বাংলাদেশের ক্ষেত্রে শেখ হাসিনা এবং নেপালের ক্ষেত্রে কেপি শর্মা ওলিকে পদচ্যূত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর কারণ একটাই, ভারতে অস্থিরতা সৃষ্টি। শেখ হাসিনার সরকারের পতন আনতে তিন হাজার কোটি টাকা ঢেলেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন বাইডেন সরকার।  পরিবর্তে বাংলার মসনদে বসিয়েছিলেন কট্টর ভারত বিরোধী ইউনূসকে। এবার ভারতের বন্ধু ওলি সরকারকে সরিয়ে সিআইএ এজেন্ট বলেন্দ্র শাহকে কাঠমাণ্ডুর সিংহাসনে বসানোর পরিকল্পনা করেছেন ট্রাম্প এমনটাও দাবি। চলতি মাসেই ভারত সফরে আসার পরিকল্পনা ছিল সদ্য গদিচ্যূত ওলির। তার আগেই বিদ্রোহ এবং ওলি সরকারের পতন ঘটল।

পদত্যাগ করার পরেই দেশ ছেড়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। জানা গিয়েছে, ওলিকে নিয়ে অজানা গন্তব্যে উড়ে গিয়েছে নেপাল সেনার হেলিকপ্টার। তিনি কোথায় গিয়েছেন তা কেউ জানে না। সূত্র জানিয়েছে, যে কেপি শর্মা ওলি চিকিৎসার অজুহাতে দুবাই যাওয়ার পরিকল্পনা আগেই করেছিলেন। ওলির নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদেরও তাঁদের বাসভবন থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। কাঠমান্ডু, ললিতপুর এবং ভক্তপুর জুড়ে কার্ফু বলবৎ থাকা সত্ত্বেও মন্ত্রিপরিষদের মন্ত্রীদের সরিয়ে নেওয়ার জন্য কমপক্ষে পাঁচটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছিল।যাতে মন্ত্রীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া যায় তার জন্য কাঠমান্ডুর দক্ষিণে অবস্থিত ভাইসেপতি মন্ত্রী ভবনের হেলিপ্যাড থেকে কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক ডজন সেনা হেলিকপ্টার মোতায়েন করা হয়।

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…

ফুলিয়ার ত্রাস নীলরতন ঘোষ গ্রেফতার, উদ্ধার ধারাল অস্ত্র

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

তৃণমূলের হাতছাড়া হচ্ছে দমদম পুরসভাও, ইস্তফা পুরপ্রধান ও উপ পুরপ্রধানের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

গয়েশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার, শোকের ছায়া আনন্দপল্লীতে

‘১৫ বছরে উন্নয়নের কাজ হয়নি’, মমতাকে নিশানা ‘দিদি নং ১’ রচনার

তর্জন-গর্জনই সার, বাংলো খালির জন্য ৩০ দিন সময় চাইলেন রাবড়ি দেবী

‘পাহাড়ে বন্ধ চা বাগান খোলাকে অগ্রাধিকার দেওয়া হবে’ ঘোষণা শুভেন্দুর

কলকাতা-সহ দক্ষিণের ৭ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, জারি লাল সতর্কতা

১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু পাহাড়ে, ঘোষণা শুভেন্দুর

দিল্লির জন্য অশনিসঙ্কেত, বাংলাদেশের মাটিতে চিনকে বিশাল সুবিধা দিল তারেক সরকার

জলে ডুবে শিশুমৃত্যু, শোকাহত পরিবারের পাশে মন্ত্রী রাজেশ মাহাতো

প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন, শিহরে ওঠার মতো ঘটনা মৌড়িগ্রাম স্টেশনে