Gen-Z বিক্ষোভে উত্তাল নেপাল, বিক্ষোভকারীদের হাতে মার খেয়ে নিখোঁজ বিদেশমন্ত্রী আরজু

বিক্ষোভকারীরা দেউবা এবং তার স্ত্রী, নেপালের বিদেশমন্ত্রী আরজু রানা দেউবাকে নির্মমভাবে মারধর করে। তবে সেনাবাহিনীর হস্তক্ষেপের পর দেউবার জীবন রক্ষা পায় কিন্তু আরজুর কোনও সন্ধান পাওয়া যায় নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার দাবিতে অগ্নিগর্ভ নেপাল। দলে দলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তরুণ প্রজন্ম। ঠিক যেন, বাংলাদেশ ২.০। গতবছর অগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে বাংলাদেশেরও উত্তাল পরিস্থিতি ছিল। পরিস্থিতির বেগতিক দেখেই পদত্যাগ করে পালান শেখ হাসিনা। একই পরিস্থিতি নেপালেও। গত সোমবার থেকে নেপালে বিক্ষোভ শুরু হয়েছে। পার্লামেন্টে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন Genz। আর তরুণ প্রজন্মের এই ক্ষোভ দেখেই গতকাল পদত্যাগ করে দেশ ছেড়ে পালান নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। জানা গিয়েছে, ওলিকে নিয়ে অজানা গন্তব্যে উড়ে গিয়েছে নেপাল সেনার হেলিকপ্টার। তবে তিনি কোথায় গিয়েছেন তা জানে না কেউই। এই মূহুর্তে নেপালের রাজনৈতিক সঙ্কট আরও প্রকট। জানা যায়, দেশের এই ভয়াবহ পরিস্থিতি দেখেই নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিগডেল প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পদত্যাগ করতে বলেছিলেন। তবে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পরেও নেপালের GENZ-র নেতৃত্বে সহিংস বিক্ষোভ থামেনি।

সোমবার পুলিশের সংঘর্ষে কমপক্ষে ২০ জন বিক্ষোভ কারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিক্ষোভকারীরা বেশ কয়েকজন মন্ত্রী ও নেতার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। একই ধারাবাহিকতায়, কাঠমান্ডুর বুদানিলকন্থে প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাড়িতেও হামলা চালায় বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা দেউবা এবং তার স্ত্রী, নেপালের বিদেশমন্ত্রী আরজু রানা দেউবাকে নির্মমভাবে মারধর করে। তবে সেনাবাহিনীর হস্তক্ষেপের পর দেউবার জীবন রক্ষা পায় কিন্তু আরজুর কোনও সন্ধান পাওয়া যায় নি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে আরজুকে লাথি ও ঘুষি মারতে দেখা গিয়েছে বিক্ষোভকারীদের। আক্রমণে আরজু গুরুতর আহত হয়েছেন। তার স্বামীকে উদ্ধার করা হয়েছে কিন্তু তাঁর সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। বর্তমানে দেশটির বিদেশমন্ত্রী কোথায় আছেন তা জানা যায়নি। তবে কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, আরজুকে বেধড়ক মারধরের পর, বিক্ষোভকারীরা তাঁকে তাঁদের সঙ্গে নিয়ে গিয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী কেও প্রচণ্ড মারধর করা হয়েছে, তার মুখ থেকে রক্ত ​​ঝরতে দেখা গিয়েছিল কয়েকটি ভিডিওতে।

এছাড়া বিক্ষোভকারীরা দেউবার বাসভবন ভাঙচুর করে। আরও দেখা যায় যে, নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী রক্তাক্ত অবস্থায় মাটিতে বসে আছেন এবং সেনা সদস্যরা তাঁকে ঘিরে রেখেছেন। তবে এই সময়ে তার স্ত্রীকে কোথাও দেখা যায়নি। এই মূহুর্তে দেশের সেনাবাহিনী নেপালের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে এবং আন্দোলন মোকাবেলায় সমগ্র নেপালে কারফিউ জারি করেছে। বুধবার ভোর ৫টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। সেনাবাহিনী ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিংহ দরবারের মতো স্থানগুলির নিয়ন্ত্রণ নিয়েছে।

তবে সোশ্যাল মিডিয়া ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ বন্ধ করেছে নেপাল সরকার?

গত ৪ সেপ্টেম্বর নেপাল সরকার ফেসবুক, এক্স, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ-সহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেছে। কারণ এই প্ল্যাটফর্ম গুলি নেপাল সরকারের সঙ্গে নিবন্ধিত নয়। সরকার ২০২৪ সালে একটি নতুন আইন কার্যকর করা হয়েছে। যেখানে বলা হয়েছে যে, নেপালে কার্যক্রম পরিচালনার জন্য সমস্ত সোশ্যাল মিডিয়া সংস্থা গুলিকে নেপালে তাদের স্থানীয় অফিস স্থাপন করতে হবে এবং করদাতা হিসাবে নিবন্ধন করতে হবে। কিন্তু এই নিয়ম কেউ মানেনি। সেই কারণেই সরকার এই পদক্ষেপ নিয়েছে। এর পেছনে সরকারের যুক্তি হল, সোশ্যাল মিডিয়ায় অনিয়ন্ত্রিত বিষয়বস্তু যেমন ভুয়ো খবর, উস্কানিমূলক বিষয়বস্তু এবং অবৈধ কার্যকলাপ নিয়ন্ত্রণ করা প্রয়োজন ছিল। তাই নেপালে নিষিদ্ধ করা হয়েছে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবের মতো ২৬টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের উপর নিষেধাজ্ঞা আরোপের কারণেই ৮ সেপ্টেম্বর সকালে তরুণ প্রজন্ম বিপ্লবের নামে বিক্ষোভ শুরু করেছে।

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!