নেপালের পর এবার জ্বলছে ফ্রান্স, সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ, ১ ঘণ্টায় গ্রেফতার ২০০

ফ্রান্সের রাজধানী প্যারিসে অগ্নিসংযোগ চলছে এবং মানুষ পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ছে জনগন। আসলে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন বিক্ষুব্ধ জনতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার প্রতিবাদে অগ্নিগর্ভ নেপাল। Genz নেতৃত্বাধীন এই আন্দোলনে এখনও পর্যন্ত পুলিশের গুলিতে নিহত হয়েছেন ২০ জন বিক্ষোভকারী। ভয়ের চোটে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পার্লামেন্টে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন আন্দোলনকারী তরুণ সমাজ। প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে গিয়ে মারধর করেছে ক্ষুব্ধ তরুণ প্রজন্ম। হেনস্থা, মারধরের শিকার হয়েছেন নেপালের বিদেশ মন্ত্রী আরজু দাউবা, তাঁকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। ২৬ টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষেধাজ্ঞা জারি করার পরেই সরকার বিরোধী আন্দোলনে নামেন তরুণ প্রজন্ম। যেন দ্বিতীয় বাংলাদেশ। তবে শুধু নেপাল নয়! এবার ফ্রান্স সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করলেন উত্তেজিত জনতা। ইমানুয়েল ম্যাক্রোঁ সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেছেন তাঁরা। পরিস্থিতি রীতিমতো নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে।

ফ্রান্সের রাজধানী প্যারিসে অগ্নিসংযোগ চলছে এবং মানুষ পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ছে উত্তেজিত জনতা। আসলে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন বিক্ষুব্ধ জনতা। ম্যাক্রোঁ ঘনিষ্ঠকে নতুন প্রধানমন্ত্রী ঘোষণার পরেই এই আন্দোলন শুরু হয়েছে। মানুষ বলছে যে, ম্যাক্রোঁ সরকার জনগণের জীবনযাত্রার মান উন্নত করার জন্য কিছুই করেনি এবং এর আর্থিক ব্যবস্থাপনা খুবই খারাপ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ‘সবকিছু ব্লক করুন’ এর ডাক দিয়ে প্রতিবাদ শুরু করেছেন মানুষজন। হাজার হাজার পুলিশ বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বিক্ষোভকারীরা পুরো ফ্রান্স জুড়ে বিক্ষোভ করছে এবং যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। আবর্জনার বাক্স পোড়ানো হচ্ছে। অনেক জায়গায় পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হচ্ছে। বিক্ষোভকারীরা প্রতিটি কার্যকলাপ বন্ধ করার চেষ্টা করছে। কর্মকর্তারা জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত অবরোধ তুলে নেওয়ার জন্য সারা দেশে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে।

জানা গিয়েছে যে, দেশব্যাপী বিক্ষোভের প্রাথমিক পর্যায়ে প্রায় ২০০ জনকে গ্রেফতারের ঘোষণা দিয়েছেন ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রী। বুধবার প্যারিস এবং ফ্রান্সের অন্যান্য স্থানে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে, আগুন ধরিয়ে দিয়েছে এবং পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ে মেরেছে। তারা রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর উপর চাপ সৃষ্টি করতে চাইছেন। ইতিমধ্যেই বিক্ষোভকারীরা ৮০,০০০ পুলিশি মোতায়েনকে অমান্য করে ব্যারিকেড ভেঙে দিয়েছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলউ বলেছেন যে, পশ্চিমাঞ্চলীয় শহর রেনেসে একটি বাসে আগুন লাগানো হয়েছে। দক্ষিণ-পশ্চিমে একটি লাইনে বিদ্যুৎ লাইনের ক্ষতির কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। বুধবার ভোরে প্যারিসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা নাগাদ ৭৫ জনকে আটক করা হয়েছে। সংসদীয় আস্থা ভোটে ফ্রাঁসোয়া বেরুকে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণ এবং মঙ্গলবার সেবাস্তিয়ান লেকর্নুকে তাঁর স্থলাভিষিক্ত করার দুই দিন পর থেকেই বিক্ষোভে নেমেছে গোটা দেশ। ম্যাক্রোঁর বিরুদ্ধে আন্দোলনের অন্যতম প্রধান লক্ষ্য হল, তিনি ১২ মাসের মধ্য়ে চতুর্থ প্রধানমন্ত্রীকে বসিয়েছেন রাষ্ট্রের মসনদে, আর সবটাই তাঁর লোক। এটাকে প্রতিরোধের কারনেই বিক্ষোভ শুরু হয়েছে দেশজুড়ে। এটি “ব্লক এভরিথিং”-এর স্বতঃস্ফূর্ততা ম্যাক্রোঁর রাষ্ট্রপতি হিসেবে প্রথম মেয়াদে “ইয়েলো ভেস্ট” আন্দোলনের কথা মনে করিয়ে দিয়েছে। যখন ম্যাক্রোর জারি করা জ্বালানি কর বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে নেমেছিল গোটা দেশ।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!