প্রিয়জনকে হারিয়ে শোকে মুহ্যমান কুস্তিগীর বজরং পুনিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: উ‍ৎসবের মরসুম শুরুর মুখেই শোকের ছায়া বজরং পুনিয়ার জীবনে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাবাকে হারিয়েছেন অলিম্পিয়ান কুস্তিগীর। দীর্ঘদিন ধরেই ফুসফুস সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন বলবান পুনিয়া। গত ১৮ দিন দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। শেষ পর্যন্ত এদিন চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অশীতিপর বলবান পুনিয়া।

এদিন রাতে সমাজমাধ্যমে বাবার প্রয়াণের খবর জানিয়ে বজরং লিখেছেন ‘বাপুজি আর আমাদের মধ্যে নেই। আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি আমাদের এতদূর নিয়ে আসার জন্য খুব কঠোর পরিশ্রম করেছিলেন। আমাদের পুরো পরিবারের মেরুদণ্ড ছিলেন। আমি জানি না তাকে ছাড়া জীবন কেমন হবে।’

হরিয়ানার ঝাঝারে নিজেদের সম্প্রদায়ের কাছে অন্যতম আদর্শবান পিতা হিসাবেই পরিচিত ছিলেন বলবান পুনিয়া। ছেলে বজরংকে দেশের সেরা কুস্তিগীর হিসাবে গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করেছিলেন। তাঁর সেই পরিশ্রম বৃথা যায়নি। দেশের অন্যতম সেরা কুস্তিগীর হিসাবে পরিচিতি পেয়েছেন বজরং। এশিয়ান ও কমনওয়েলথ গেমসের পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়নশিপেও পদক জিতে দেশকে গর্বিত করেছেন।

দীর্ঘদিন ধরেই ফুসফুস সংক্রমণে ভুগছিলেন বলবান পুনিয়া। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ১৮ দিন আগে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। চিকি‍ৎসকরা সুস্থ করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন। তবে লাভ হয়নি। পরিবার সূত্রে জানা গিয়েছে আগামিকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার সময়ে ঝাঝরের খুড়ান গ্রামে বলবান পালোয়ানের শেষকৃত্য সম্পন্ন হবে।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক