স্ত্রী-ছেলের সামনে ভারতীয় প্রৌঢ়কে কুপিয়ে খুন,কাটা মাথায় লাথি, হাড়হিম ঘটনা আমেরিকায়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শিউরে ওঠার মত ঘটনা আমেরিকায়। ভারতীয় প্রৌঢ়ের মাথা কেটে খুন করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, কাটা মাথায় ফুটবলের মত লাথি মারার অভিযোগ উঠেছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, নিহত প্রৌঢ় আমেরিকার ডালাসের রাস্তার ধারে একটি ছোটো হোটেল চালাতেন। সেই হোটেলেই কাজ করতেন অভিযুক্ত। দুজনের মধ্যে কোন কারনে বসা হয়েছিল বলেই প্রত্যক্ষদর্শীদের দাবি। তারপরেই ওই প্রৌঢ়কে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। খুন করে কাটা মুন্ডু নিয়ে পার্কিং লটে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। সূত্রের খবর মৃতের নাম চন্দ্র নাগামাল্লাইয়া (৫০)। তিনি কর্নাটকের বাসিন্দা। দীর্ঘ দিন ধরে ডালাসেই  স্ত্রী এবং ১৮ বছর বয়সি ছেলেদের সঙ্গে আছেন। তাঁদের চোখের সামনেই প্রৌঢ়ের মাথা কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ।

ধারালো অস্ত্র নিয়ে রীতিমতো তাড়া করে তিনি প্রৌঢ়কে খুন করেন। ছিন্ন মুণ্ড নিয়ে তাঁর হেঁটে যাওয়ার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। ভিডিওর সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে। অভিযুক্তকে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে আমেরিকার পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হোটেলের ওয়াশিং মেশিনটি ভেঙে গিয়েছিল। সেই নিয়ে অভিযুক্ত যুবকের সঙ্গে বচসা হয় প্রৌঢ়ের।এরপর ধারালো অস্ত্র হাতে তুলে এগিয়ে যান মালিকের দিকে। তাঁকে একাধিকবার কোপ মারেন। বাঁচার চেষ্টা করেছিলেন ওই প্রৌঢ়। জখম অবস্থায় কোনও রকমে ছুটে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেছিলেন। প্রৌঢ়ের স্ত্রী-পুত্রের সামনেই কুপিয়ে খুন করা হয়।  ছিন্ন মুণ্ডে লাথি মারেন। তা তুলে নিয়ে জঞ্জালের স্তূপের দিকে এগিয়ে যান। এই সময় পুলিশ ঘটনাস্থলে আসে এবং যুবককে গ্রেফতার করে।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!