সামরিক অভ্যুত্থান ষড়যন্ত্রের দায়ে ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্টের ২৭ বছরের কারাদণ্ড

সামরিক অভ্যুত্থান ষড়যন্ত্রে দায়ে ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে ২৭ বছরেরও বেশি কারাদণ্ড দিল দেশটির সুপ্রিম কোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামরিক অভ্যুত্থান ষড়যন্ত্রে দায়ে ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে ২৭ বছরেরও বেশি কারাদণ্ড দিল দেশটির সুপ্রিম কোর্ট। তাঁর বিরুদ্ধে নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্রে নেতৃত্ব দেওয়ার অভিযোগ ছিল। অবশেষে দীর্ঘদিন মামলা চলার পর গতকাল বৃহস্পতিবার পাঁচ বিচারকের একটি বেঞ্চ এই রায় ঘোষণা করেছে। তবে এদিন পাঁচ বিচারকের মধ্যে চারজন দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট বলসোনারোকে দোষী সাব্যস্ত করেছেন। যদিও একজন তাঁকে মুক্তি দেওয়ার পক্ষে ছিলেন। যাই হোক, চার বিচারকের পরামর্শে তাঁকে ২৭ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

তবে রায় ঘোষণার পর বলসোনারোর আইনজীবীরা এটিকে ‘অতিরিক্ত কঠোর’ বলে দাবি করেছেন এবং আপিলের ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে সুপ্রিম কোর্ট তাঁকে ২০৩৩ সাল পর্যন্ত সব ধরনের সরকারি পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। বর্তমানে গৃহবন্দী রয়েছেন ৭০ বছর বয়সী বলসোনারো, তাই রায়ের শেষ ধাপের শুনানিতে তাঁকে আদালতে উপস্থিত করা হয়নি। তবে বিচারকের এই রায়কে বলসোনারো ‘ডাইনি খোঁজা’ বলে অভিহিত করেছেন। তার এই বক্তব্যের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সহমত পোষণ করেছেন। ট্রাম্পের দাবি ছিল, তাঁকেও এমনটা করা হয়েছিল, কিন্তু তা সফল হয়নি। এছাড়া মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্টের ২৭ বছরের সাজার নিন্দা করে বলেছেন, ব্রাজিলের সুপ্রিম কোর্ট অন্যায়ভাবে বলসোনারোকে কারাদণ্ড দিয়েছে। এটা অনুচিত।

এর প্রতিক্রিয়ায় ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই হুমকি ব্রাজিলের গণতন্ত্রকে ভয় দেখাতে পারবে না। রেকর্ডে থাকা প্রমাণ উপেক্ষা করে ব্রাজিলের কর্তৃপক্ষকে আক্রমণ করা ঠিক নয়।’ তবে দুজন বিচারক বলসোনারোকে মুক্তি দেওয়ার পক্ষে না থাকলে তিনি মুক্ত পাবেন না বলে জানিয়েছেন ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্টের আইনজীবীরা। ইতিমধ্যেই বলসোনারোর বিরুদ্ধে পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রসিকিউটররা জানিয়েছেন, বলসোনারোর বহুদিন ধরেই অভ্যুত্থানের পরিকল্পনা করছিলেন। এমনকী তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী তথা সুপ্রিম কোর্ট বিচারক লুলা দা সিলভাকে হত্যার পরিকল্পনা করছিলেন। তাঁর পাশাপাশি আদালত আরও সাতজনকে দোষী সাব্যস্ত করেছে, যাদের মধ্যে প্রাক্তন দুই প্রতিরক্ষামন্ত্রী, প্রাক্তন গোয়েন্দা প্রধান এবং নিরাপত্তা মন্ত্রীসহ শীর্ষ সেনা কর্মকর্তারা রয়েছেন।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!