ছাদ থেকে পড়ে মৃত্যু জনপ্রিয় চিনা অভিনেতার, খুন না আত্মহত্যা, ধোঁয়াশায় পুলিশ

চিনা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া! ছাদ থেকে পড়ে মারা গেলেন জনপ্রিয় চিনা গায়ক, অভিনেতা এবং মডেল ইউ মেংলং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৭ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: চিনা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া! ছাদ থেকে পড়ে মারা গেলেন জনপ্রিয় চিনা গায়ক, অভিনেতা এবং মডেল ইউ মেংলং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৭ বছর। জানা গিয়েছে, বৃহস্পতিবার বেইজিংয়ের একটি ভবন থেকে পড়ে মারা গিয়েছেন অভিনেতা। গায়কের ব্যবস্থাপনা দল তাঁর আকস্মিক মৃত্যুর খবরটা নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুসারে, মেংলং-এর দল একটি বিবৃতিতে জানিয়েছেন যে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, আমাদের প্রিয় মেংলং ১১ সেপ্টেম্বর মারা গিয়েছেন। তবে পুলিশ তাঁর মৃত্যু নিয়ে কোনও অপরাধমূলক ষড়যন্ত্রের সন্দেহ করেনি। আমরা প্রার্থনা করি যে তার আত্মা শান্তিতে থাকুক। মেংলংয়ের প্রিয়জনরা এই শোক সহ্য করার শক্তি পাক।’ ‘ইটারনাল লাভ’ এবং ‘গো প্রিন্সেস গো’-সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন মেংলং।

সূত্রের খবর, বেইজিংয়ের একটি ভবন থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। গত ১১ সেপ্টেম্বর মেংলং তাঁর ৫-৬ জন বন্ধুর সঙ্গে বাড়িতে ডিনার করে রাত ২টার দিকে, ঘুমোতে গিয়েছিলেন। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। সকাল ৬টায় যখন তাঁর বন্ধুরা বের হতে শুরু করে, তখন কেউ মেংলং কে দেখতে পাননি। তাই তাঁকে বিদায়ও জানাতে পারেননি। এরপর যখন তাঁরা নিচে পৌঁছায়, তখন তারা মেংলংয়ের মৃতদেহ সেখানে পড়ে থাকতে দেখতে পান। পুলিশকে খবর দেওয়া হলে তাঁরা এসে অভিনেতার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। মেংলং-এর কাজের ক্ষেত্রে, তিনি ২০০৭ সালে তার কেরিয়ার শুরু করেছিলেন।

তিনি ট্যালেন্ট রিয়েলিটি শো ‘মাই শো, মাই স্টাইল’-এ অংশগ্রহণ করেছিলেন। ‘দ্য লিটল প্রিন্স’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও কাজ করেন। মেংলং অনেক চিনা ধারাবাহিকেও কাজ করে মানুষের মন জয় করেছেন। এর মধ্যে রয়েছে ইটারনাল লাভ, গো প্রিন্সেস গো, ইস্টার্ন ফ্যান্টাসিতে লাভ গেম। তিনি অনেক মিউজিক অ্যালবামেও অভিনয় করেছিলেন। অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন সঙ্গীত ভিডিও পরিচালকও ছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা প্রিয় গায়ক মেংলং-এর মৃত্যুর খবরে শোকাহত। ভক্তরা গায়কের আত্মার শান্তি কামনা করেছেন। সেলিব্রিটিরাও মেংলং-এর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ভক্তরা বলছেন যে মেংলং-কে তার অসাধারণ কাজের জন্য সর্বদা স্মরণ করা হবে।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!