বলি নায়িকা দিশা পাটানির বাড়ি লক্ষ্য করে গুলি, কেমন আছেন অভিনেত্রী?

Share:

নিজস্ব প্রতিনিধি, বরেলি: ভাইজান সলমান খানের পর এবার বলি নায়িকা দিশা পাটানির বরেলির সিভিল লাইনসের বাড়ি লক্ষ্য করে চলল গুলি। যদিও ওই গুলিতে কেউ জখম হননি। দুই কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার ও রোহিত গোদারার গ্যাংয়ের তরফে গুলি চালানোর দায় স্বীকার করা হয়েছে। স্বঘোষিত হিন্দু ধর্মগুরু প্রেমানন্দ মহারাজ ও সনাতন ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্যের বদলা নিতেই ওই গুলি চালানোর কথা জানানো হয়েছে। একই সঙ্গে বলি অভিনেত্রী ও তাঁর পরিবারকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে ‘ভবিষ্যতে সনাতন ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করলে করুণ পরিণতি ভোগ করতে হবে।’ গুলিকাণ্ড নিয়ে অবশ্য মুখ খোলেননি দিশা কিংবা তাঁর দিদি খুশবু পাটানি।

বরেলির সিভিল লাইনসের ৪০ নম্বর বাড়িতেই থাকে অভিনেত্রী দিশা পাটানোর পরিবার। সম্প্রতি তাঁর দাদা খুশবু পাটানি স্বঘোষিত ধর্মগুরু প্রেমানন্দ মহারাজের সমালোচনা করেছিলেন। এদিন সমাজমাধ্যম ‘ফেসবুক’-এ নিজেদের বীরেন্দ্র চরণ এবং মহেন্দ্র শরণ নামে পরিচয় দেওয়া দুই ব্যক্তি লেখেন ‘জয় শ্রীরাম’।। রাম রাম সবি ভাইয়া কো। ভাইয়েরা, আজ খুশবু পাটানি ও দিশা পাটানির বাড়িতে (ভিলা নম্বর ৪০, সিভিল লাইনস বরেলি) যে গুলি চালানোর ঘটনা ঘটেছে তা আমরা ঘটিয়েছি। খুশবু আমাদের শ্রদ্ধেয় সাধুদের (প্রেমানন্দ জি মহারাজ এবং অনিরুদ্ধাচার্য জি মহারাজ) অপমান করেছেন। তিনি আমাদের সনাতন ধর্মকে অবমাননা করার চেষ্টা করেছেন।”

এখানেই থামেননি দুজনে। আরও লিখেছেন, ‘যারা ধর্মকে অবমাননা করবে তাদের “জীবিত রাখা হবে না।” আমাদের পূজিত দেবতাদের অপমান সহ্য করা হবে না। এটি শুধু একটি ট্রেলার ছিল। পরের বার যদি তিনি বা অন্য কেউ আমাদের ধর্মের প্রতি কোনও অশ্লীলতা দেখান, তাহলে আমরা তাদের বাড়ির কাউকে জীবিত রাখব না। এই বার্তাটি শুধু তার জন্য নয়, চলচ্চিত্র জগতের সমস্ত শিল্পী এবং তাদের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য। ভবিষ্যতে যে কেউ আমাদের ধর্ম এবং সাধুদের প্রতি এই ধরণের অবমাননাকর কাজ করবে, তার পরিণতি ভোগ করতে প্রস্তুত থাকো। আমাদের ধর্ম রক্ষার জন্য যে কোনও পর্যায়ে যেতে হয়, আমরা তার জন্য প্রস্তুত। আমরা কখনও পিছু হটব না। আমাদের জন্য, ধর্ম এবং সমগ্র সমাজ সর্বদা এক; তাদের রক্ষা করা আমাদের প্রধান দায়িত্ব।’

 

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির