বেসুরো গান, ক্ষেপে গিয়ে পাকিস্তানি গায়কের মাথায় ডিম ফাটাল দুই শ্রোতা

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: সাধারণত কনসার্টে দর্শকরা শিল্পীর গলায় মালা পরান, ফুল ছোড়েন বা হাততালি দেন। কিন্তু পাকিস্তানি গায়ক চাহাত ফতেহ আলী খানের ভাগ্যে যা জুটল, তা কল্পনাও করতে পারবেন না। ব্রিটেনের ব্ল্যাকবার্নে  ‘পারাঠা স্টপ’ নামক স্থানীয় একটি রেস্তোরাঁয় গান গাওয়ার পর ছবি তুলতে গিয়েই তাঁর মাথায় পড়ল দু’টো টাটকা ডিম। মনে হল  কেউ যেন বলছে—“গান ভাল হোক বা মন্দ, খাবারের আয়োজন আমরা করে দেবই।”

দু’জন মুখোশধারী দর্শক যে পরিকল্পনা করেছিলেন তা নিঃসন্দেহে অভিনব। সোশ্যাল মিডিয়ায় ওই ছবি ছড়িয়ে পড়তেই নেটিজেনরা রসিকতা শুরু করেছেন। কেউ লিখেছেন, “চাহাত সাহেবের গান এতটাই কাঁচা যে, শ্রোতারা ভাবলেন কাঁচা ডিমই মানানসই প্রতিক্রিয়া।” আবার কেউ বললেন, “এটাই আসল লাইভ পারফর্মেন্স—সুর আর ডিমের দুর্দান্ত কম্বিনেশন!”

এদিকে শিল্পী অবশ্য ব্যাপারটি একেবারেই মজার ছলে নিচ্ছেন না। তিনি রেস্তোরাঁ কর্তৃপক্ষকে দায়ী করছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। তাঁর বক্তব্য, শুরুতে রেস্তোরাঁ ঘটনাটি আড়াল করতে চেয়েছিল, পরে ভিডিও প্রকাশ করে দায় ঝেড়ে ফেলেছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তিনি নতুন পরিচয়ে জনপ্রিয় হয়ে গেছেন—‘ডিম ফতেহ আলী খান’। ঘটনার পর থেকে প্রশ্ন উঠছে, শিল্পীর নিরাপত্তা নিয়ে এত উদাসীনতা কেন? তবে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে অনেকে বলছেন, “শিল্পীরা তো সবসময় নতুন নতুন স্টাইল খোঁজেন, এবার হয়তো ডিম নিক্ষেপই হয়ে যাবে নতুন ‘ফ্যান ইন্টারঅ্যাকশন মডেল’।“ শেষ পর্যন্ত, চাহাত ফতেহ আলীর এই অদ্ভুত অভিজ্ঞতা তাঁর ক্যারিয়ারে নতুন অধ্যায় যুক্ত করেছে। গানের পাশাপাশি এখন তিনি স্মরণীয় হয়ে থাকবেন “ডিম কনসার্ট”-এর কেন্দ্রবিন্দু হিসেবেও। আর ভক্তরা শিখে গেলেন—সঙ্গীতের স্বাদ যেমন, তেমনই থাকতে পারে ডিমের কদর!

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!