চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মালদার কৃষ্ণকালিতলা কল্যাণ সমিতি ও গ্রন্থাগারের বিশেষ থিম ‘মন্ত্রে মন্থন’

নিজস্ব প্রতিনিধি,মালদা: অবিরাম বর্ষণে ডুবে গিয়েছিল মালদার বিভিন্ন এলাকা। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি মালদা ছিল জলের তলায়। আবহাওয়ার উন্নতি হতেই জোর কদমে শুরু হয়েছে মণ্ডপ তৈরীর কাজ। মালদার কৃষ্ণকালিতলা কল্যাণ সমিতি ও গ্রন্থাগারের(KrishnaKalitala Kalyan Samiti)  এবারে ৪৭ তম দুর্গা পুজো। এই পুজোকে ঘিরে এবারেও থাকছে নতুন চমক। প্রতিবছরের মতো এবারও তারা শহরবাসীকে চমক দিতে চলেছে ‘ওম’ শব্দের মধ্যে দিয়ে। জেলার সেরা দশের মধ্যে এটি একটি বিগ বাজেটের(Big Budget) পূজা। এবারে তাদের বিশেষ থিম ‘মন্ত্রে মন্থন’। অর্থাৎ পুজো মন্ডপের ভেতরে বিভিন্ন মন্ত্র তুলে ধরা হচ্ছে।

যার মাধ্যমে অশুভ শক্তি বিনাশ করে চারিদিকে শান্তির বাণী তুলে ধরা হবে থিমের মাধ্যমে। একটাই লক্ষ্য থাকবে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া। মন্ডপের মধ্যে প্রবেশ করলেই চারপাশে দেখা যাবে সংস্কৃতি ভাষায় লেখা বিভিন্ন মন্ত্র। আবহাওয়া ধ্বনির মাধ্যমে সেই সব মন্ত্র ক্রমাগত উচ্চারিত হতে থাকবে। কিছুক্ষণের জন্য দর্শনার্থীদের নিয়ে যাওয়া হবে এক অদ্ভুত আধ্যাত্মিক জগতে। প্রচুর মানুষের সমাগম হবে এই মন্ডপে, দাবি উদ্যোক্তাদের। প্রতিবারের মতো এবারও জেলায় অন্যান্য পুজোর মধ্যে তারা বিশেষ স্থান নকল করবেন এমনটাই মনে করছেন। আর বেশি সময় নেই তাই রাত দিন জেগে চলছে এই মণ্ডপ এবং প্রতিমার প্রস্তুতির পালা।

মন্ডপের মধ্যে প্রতিমার কাজ সজ্জা থেকে সব এর মধ্যে থাকবে এক বিশেষ শান্তির বার্তা।এছাড়া পূজোর কদিন সামাজিক সেবা মূলক কাজের মাধ্যমে দুর্গোৎসব পালন করা হবে বলে জানান পূজা কমিটির উদ্যোক্তারা। পুজোর পর বিজয় সম্মিলিত ছোটদের আঁকা প্রতিযোগিতা এবং এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে গত বছর যারা ভালো ফলাফল করেছে তাদের সম্মানিত করা হবে বলেও জানানো হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে ‘সিপিএম’ বুদ্ধদেব, ভোটারদের কী বলছেন?

ভোটের ডিউটি থেকে অব্যাহতি চাওয়ায় শোকজ নোটিশ! বিপাকে বিশ্বভারতীর একাংশ অধ্যাপক

নিখুঁত টেক্সট ও স্মার্ট ইমেজ, জিপিটি ইমেজ ২.০ নিয়ে এল নতুন চমক

গ্রেফতারি পরোয়ানা নিয়ে কী বললেন কবি শ্রীজাত?

লক্ষ্য ছাব্বিশের ভোট! ২৭ পর্যন্ত বাংলাতেই থাকবেন অমিত শাহ  

বাড়ি বাড়ি নয়, লন্ড্রিতে বসেই চলল ভোটার স্লিপ বিলি, চাঞ্চল্য বারাসতে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ