মণ্ডল পরিবারে ১৫০ বছর ধরে পুজো হয় ‘অভিশপ্ত’ জমির আয়ের টাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: দেড়শো বছর ধরে মণ্ডল পরিবারে দুর্গাপুজো হয় ‘অভিশপ্ত’ জমির আয় থেকে। শুনে অবাক লাগলে এটাই সত্যি। অটল মণ্ডল এক ব্রাহ্মণের ঘরের বিধবার জমি নিলামে কিনে পেয়েছিলেন অভিশাপ। তাতেই টলে গিয়েছিলেন অটল। তিনি ঠিক করেন নিলামে কেন জমির ফসল বিক্রি করে যে আয় হবে সেই টাকায় তিনি করবেন দুর্গাপুজো। সময়ের নিয়মে অনেক কিছুই বদলেছে শুধু বদলায়নি নওদা ব্লকের আলমপুরে (পুরাতন) দেড়শো বছরের পুরানো পুজো।

আলমপুরের এক ব্রাহ্মণ বিধবার ৮০ বিঘা কৃষিজমি ১৫০ বছর আগে নিলামে উঠেছিল। অটল মণ্ডল সেই জমি কিনে নেন। তার পরেই রুষ্ট হয়ে বিধবা ব্রাহ্মণ অভিশাপ দেন ৮০ বিঘা কৃষিজমি ফসল যে ভোগ করবে তাঁরই অকাল মৃত্যু হবে। ব্রাহ্মণ বিধাবার সেই কষ্টে চোখের জল অটলবাবু উপেক্ষা করতে পারেননি। তাই তিনি সেই সময়েই সিদ্ধান্ত নেন এই জমির যা ফসল হবে তা বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে তা দেবী পুজোয় খরচ করবেন তিনি। অটল মণ্ডল সেই বছরই বাড়িতে দুর্গাপুজো শুরু করেন। তিনি পরে ফসল বিক্রির টাকায় দ্বিতল দুর্গাদালান তৈরি করেন। তবে মন্দির ধংসস্তূপে পরিণত হয় সংস্কারের অভাবে। পরবর্তী প্রজন্ম জমির আয়ের টাকায় আবারও গথিক স্থাপত্যে একতলা দালান নির্মাণ করেন। তৈরি করা হয় দুর্গাঘর, ভোগঘর, রান্নাঘর সহ পুরোহিত, ঢাকিদের থাকার জন্য ঘর। নতুন দালানেই পুজো হয়ে আসছে গত ৫০ বছর ধরে।

বর্তমানে অটল মণ্ডলের পরিবার অনেক ভাগে বিভক্ত হলেও দুর্গা পুজোর চারটে দিন সকলে এক সঙ্গে জোড়ো হন। সকলের রান্না হয় এক হেঁসেলেই। মঙ্গলঘট ভরার মধ্যে দিয়ে ষষ্ঠীতে হয় পুজোর সূচনা হয়। পালকিতে নবপত্রিকাকে আনা হয়। সন্ধিপুজো শেষে মায়ের প্রসাদ লুচি-মন্ডা পৌঁছে দেওয়া হয় তিনটি গ্রামের ৫০০ পরিবারে। দশমীতে মায়ের বিসর্জনের পর গ্রামবাসীদের খাওয়ানো হয় লুচি, তরকারি, বোঁদে। প্রতিবছর রথের দিন নতুন কাঠামো তৈরি করে তাতে দেওয়া হয় মাটি। বহরমপুরের এক ব্রাহ্মণ পরিবার বংশানুক্রমে বৈষ্ণব মতে মণ্ডলবাড়ির পুজো করে আসছেন। ১৫০ বছর পার হলেও পরিবারের বর্তমান প্রজন্ম অটল মণ্ডলের চালু করা কোনও নিয়মের হেরফের হতে দেয় না ।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক