বাংলায় কথা বলায় টাটা স্টেশনে সন্দেশখালির পরিযায়ী শ্রমিকের ওপর হামলা

Share:

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি: বাংলায় কথা বলায় বাঙালি শ্রমিকের ওপর হামলা। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার পথে আহত শ্রমিক।উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ১ নম্বর ব্লকের বয়েরমারি দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের উলাপাড়া গ্রামের একাধিক নির্মাণ শ্রমিক কর্মসূত্রে ওড়িশায়(Ordissa) গিয়েছিলেন। পরিবার সূত্রে খবর, শনিবার টাটা স্টেশনে(Tata Station) নামার পর বাংলায় কথা বলছিলেন শ্রমিকরা। সেই সময় স্থানীয় কয়েকজন যুবক তাঁদের উপর চড়াও হয়। অভিযোগ, বাংলায় কথা বলার কারণে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে শ্রমিকদের মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।

তাদের টাকা-পয়সায় এবং সঙ্গে যা কিছু ছিল সব কেড়ে নেয় ওই যুবকরা।আহত শ্রমিককে রক্তাক্ত অবস্থায় প্রাথমিক চিকিৎসার পর দ্রুত কলকাতায়(Kolkata) আনা হচ্ছে বলে পরিবার জানিয়েছে। তাঁরা আরও জানান, ওই শ্রমিক দীর্ঘ পাঁচ বছর ধরে ওড়িশায় নির্মাণকাজ করতেন। মাত্র চার-পাঁচ দিন আগে বাড়ি ফিরেছিলেন, শনিবার আবার কাজে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে।এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে। ওই শ্রমিককে বাঁচাতে গিয়ে আরো একজন সঙ্গে থাকা শ্রমিক আহত হয়েছেন বলে সূত্রের খবর।ক্রমাগত এই ধরনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। কোথাও হামলা চালানো হচ্ছে কোথাও আটকে রাখা হচ্ছে কোথাও বা নানাভাবে শারীরিক অত্যাচার করা হচ্ছে।

অথচ রবিবারও ভিন রাজ্যের পরীক্ষার্থীরা এসে নির্বিঘ্নে এসএসসি(SSC) পরীক্ষা দিয়ে ফিরে গেছেন কলকাতা থেকে। বাংলায় ভিন রাজ্যের কেউ এসে নিশানা না হলেও বাংলা কথা বলার অপরাধে অন্য রাজ্যে প্রতিনিয়ত টার্গেট হচ্ছেন বাঙালিরা। এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই সোচ্চার হয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। বিজেপি এই বিষয়টিকে রাজনৈতিক নিশানা বলে দাবি করলেও ক্রমাগত এই ধরনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় রীতিমতো আতঙ্কিত পরিযায়ী শ্রমিকরা।

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার