চন্দ্রকোনার অঞ্জলা রানা স্বামী ও শ্বশুরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিমা গড়ার কাজে হাত লাগিয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি, চন্দ্রকোনা: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার রামবেড়িয়া গ্রামে বাড়ির উঠোন থেকে মৃৎশিল্পের কারখানা—সব জায়গায় ছড়িয়ে পড়েছে তাঁর নিষ্ঠা, পরিশ্রম আর শিল্পপ্রেম। তিনি অঞ্জলা রানা(Anjala Rana)। প্রায় দশ বছর আগে চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের রামবেড়িয়া গ্রামের মাধব রানা’র সঙ্গে সংসার শুরু করেন তিনি। বিয়ের পর থেকেই দেখেছেন তাঁর স্বামী, শ্বশুর এবং এলাকার মৃৎশিল্পীরা কত মন দিয়ে প্রতিমা তৈরি করেন। সেই দৃশ্য তাঁর মনে জাগিয়েছিল এক গভীর আগ্রহ—“আমিও কি পারি না?”অঞ্জলা বিশ্বাস করেন, শিল্পের কাজ শুধু পুরুষদের জন্য নয়।

নিজের ইচ্ছাশক্তিকে সামনে রেখে তিনি হাতেখড়ি নেন স্বামী ও শ্বশুরের কাছে। ধীরে ধীরে মৃৎশিল্পীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শুরু করেন প্রতিমা তৈরির কাজ। বাড়ির কাজ শেষ করে নিয়মিত পৌঁছে যান মাটির প্রতিমা তৈরির কারখানায়। আজ তাঁর তৈরি দুর্গা প্রতিমা গ্রামজুড়ে প্রশংসা কুড়াচ্ছে।অঞ্জলার এই যাত্রা প্রমাণ করে দিয়েছে—“যে রাঁধে সে চুলও বাঁধতে পারে।” ঘর সামলানো গৃহবধূ আজ মৃৎশিল্পে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

তাঁর দৃঢ়তা ও শিল্পপ্রেম অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। প্রতিদিনই তাই ঘরের কাজকর্ম সেরে ছুটে আছেন প্রতিমা তৈরি করতে। মন দিয়ে একাগ্রতার সঙ্গে চেষ্টা করেন প্রতিমার সাজ সজ্জা গড়ে তুলতে। প্রাকৃতিক দুর্যোগ অনেকটা চিন্তার ভাঁজ ফেলেছে কপালে। হাতে আর মাত্র গোনা কয়েকটা দিন বাকি। তাই আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে অর্ডার অনুযায়ী দুর্গা প্রতিমা গুলো দ্রুত গড়ে ফেলার। যাতে সময় মত পুজো কমিটিদের তা ডেলিভারি দেওয়া যেতে পারে। লেবার সমস্যা রয়েছে। তা কাটিয়ে চেষ্টা চলছে প্রতিমা গড়ার।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে