অস্কারজয়ী অভিনেতা ও পরিচালক রবার্ট রেডফোর্ড আর নেই

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: তারাদের দেশে পাড়ি জমিয়েছেন হলিউডের স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেতা-পরিচালক এবং স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের অন্যতম পথিকৃৎ রবার্ট রেডফোর্ড। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উটাহে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। কিংবদন্তি অভিনেতা-পরিচালক রেডফোর্ডের প্রয়াণের সংবাদে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে। একাধিক হলিউড শিল্পী রেডফোর্ডের প্রয়াণে শোক জানাতে গিয়ে বলেছেন ‘অভিনয় দুনিয়া তার শ্রেষ্ঠ সন্তানকে হারাল।’ রেডফোর্ডের প্রয়াণের খবর জানিয়ে তাঁর মুখপাত্র সিন্ডি বার্গার এক বিবৃতিতে বলেছেন, ‘উটাহর সানডান্সের পাহাড়ি এলাকায় নিজের প্রিয় বাড়িতে প্রিয়জনদের ঘিরে, প্রিয় পরিবেশে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা।’ তবে কী কারণে কিংবদন্তি অভিনেতা-পরিচালকের মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’-এর প্রতিবেদন অনুসারে, ষাটের দশকে অভিনেতা হিসাবে রূপালী পর্দায় অভিষেক ঘটে রবার্ট রেডফোর্ডের।হালকা সোনালি চুল আর ছেলেমানুষি হাসির সুবাদে দর্শকদের মনে জায়গা করে নেন। ১৯৬২ সালে বিখ্যাত হলিউড ছবি ‘দ্য ওয়ার হান্ট’-এ অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়ান। এর পর ‘দ্য ক্যান্ডিডেট, ‘দ্য ওয়ে উই ওয়্যার’, ‘অল দ্য প্রেসিডেন্টস ম্যান’–এর মতো একাধিক কালজয়ী ছবিতে অভিনয় করে হয়ে সময়ের সেরা অভিনেতাদের একজন হয়ে ওঠেন। অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও হাত পাকান রেডফোর্ড। পরিচালক হিসাবে তাঁর সাফল্য ছিল ঈর্ষণীয়। ১৯৮০ সালে অর্ডিনারি পিপল পরিচালনার মাধ্যমে অস্কারে সেরা পরিচালক পুরস্কার জেতেন। ছবিটি ‘সেরা চলচ্চিত্র’ পুরস্কারও জিতে নেয়। য়।

শুধু রোমান্টিক চরিত্রেই অভিনয় নয়, অরাজনৈতিক চরিত্র, অপ্রচলিত গল্পেও নিজের চরিত্র্কে যথাযথভাবে ফুটিয়ে তুলেছেন। সামাজিক দায়বদ্ধতা আর সিনেমার প্রতি ভালবাসার কারণে সব সময়ে কম বাজেটের চলচ্চিত্র নির্মাতাদের পাশে দাঁড়িয়েছেন রেডফোর্ড। অভিনয় জগতে থাকাকালীনই তিনি সানডান্স ইনস্টিটিউট এবং সানডান্স ফিল্ম ফেস্টিভাল শুরু করেছিলেন।  সানডান্স ফিল্ম ফেস্টিভাল আজও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাধীন চলচ্চিত্র উৎসবগুলির মধ্যে অন্যতম।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!