ইউনূসের বাংলাদেশে নির্মিত হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আদিযোগী শিবমূর্তি

Share:

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা: ‘রাজাকার’ মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার যেখানে সুপরিকল্পিতভাবে দেশকে হিন্দুশূন্য করতে উঠেপড়ে লেগেছে সেখানেই মন ভাল করা খবর মিলল। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কোমরপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুরের শ্রীশ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দিরে নির্মিত হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আদিযোগী শিবমূর্তি। ২৮ ফুট উচ্চতার ওই মূর্তি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমাচ্ছেন হিন্দু সম্প্রদায়ের সদস্যরা। ইতিমধ্যেই ওই মন্দিরটি হিন্দুদের কাছে নতুন তীর্থস্থানের মর্যাদা পেতে শুরু করেছে।

গ্রামের বাসিন্দা হরিদাসের হাত ধরেই গড়ে উঠেছে শ্রীশ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির। আর ওই মন্দির চত্বরেই নির্মিত হয়েছে ২৮ ফুট উচ্চতার আদিযোগী শিবমূর্তি। নিজের হাতেই মূর্তির নকশা করেছেন হরিদাসবাবু। শিল্পী বিধান মহন্তের নিপুণ হাতে ওই মূর্তি এক অন্য রূপ পেয়েছে। গত মাসাধিককাল ধরেই হিন্দুদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মন্দির। আদিযোগী শিবমূর্তির পরে এবার তৈরি হচ্ছে ৫৩ ফুট উচ্চতার কৃষ্ণমূর্তি। যার অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে। মন্দিরের সেবক  টগর দেবনাথের দাবি, বিশ্বের সর্বোচ্চ উচ্চতার কৃষ্ণমূর্তি হিসাবেই স্বীকৃতি পাবে ভগবানের নতুন মূর্তি।

মন্দির কমিটির তরফে সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র বর্মন বলেন, ‘প্রথমে ৭৬ শতাংশ জমির উপরে স্থাপিত হয়েছিল। পরবর্তীতে আরও ৬২ শতাংশ জমি যুক্ত করা হয়। এখনও পর্যন্ত মন্দিরটিকে নির্মাণ করতে ব্যয় হয়েছে ১৭ কোটি টাকা। অবশিষ্ট যে কাজগুলো রয়েছে তা করতে আরও বিপুল অর্থ ব্যয় হবে। সবার সম্মিলিত উদ্যোগে এ মন্দিরটিকে হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান হিসেবে গড়ে তোলা হবে। প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে তিন থেকে চার হাজার ভক্ত এসে পুজো দেন মন্দিরে। বৃহস্পতি ও শুক্রবার অথবা বিশেষ দিনে ৩০-৪০ হাজার পুণ্যার্থী হাজির হন। তাদের জন্য রয়েছে বিমানূল্য খাওয়ার ব্যবস্থা।  মন্দিরে বিনোদনের জন্য রয়েছে সুইমিংপুল এবং কৃত্রিম পাহাড় ও শিশুপার্ক। অসহায় নারী-পুরুষের জন্য বৃদ্ধাশ্রমের কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে। মোট ১৪৪টি মন্দির নির্মিত হবে মন্দির চত্বরে।  ইতিমধ্যেই পাঁচটি মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। যারা ওই মন্দির দর্শনে যেতে চান তাঁদের ঢাকা-রংপুর মহাসড়ক ধরে কোমরপুর বাজারে নামতে হবে। বাজার থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত ওই মন্দির।

 

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুণ করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

সোনার দামে পতন অব্যহত, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের