দুর্গাপুজোর আগেই শুরু খেল, কুষ্টিয়ার পর এবার নেত্রকোণায় ভাঙা হল প্রতিমা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘দালাল’ হিন্দু সংগঠনের নেতাদের মোটা টাকা দিয়ে ‘হিন্দুদরদী’ তকমা কিনেছেন মোল্লা মুহাম্মদ ইউনূস। ‘দালাল’  বাসুদেব ধর, জয়ন্তকুমার দেবরা মোটা টাকা পকেটে পুরে তদারকি সরকারের বন্দনায় মত্ত। অথচ বাস্তব ভিন্ন কথা বলছে। দুর্গাপুজো যত এগিয়ে আসছে ততই হিন্দুদের মন্দিরের উপরে আক্রমণ ও প্রতিমা ভাঙচুরের ঘটনা বেড়ে চলেছে। কুষ্টিয়ার পর এবার নেত্রকোণায় অস্থায়ী মন্দিরে হামলা চালিয়ে নির্মীয়মান প্রতিমা ভাঙচুর করল জামায়াত ইসলামীর সদস্যরা। ওই ঘটনার কথা জানাজানি হতে যেমন ক্ষোভে ফুঁসছেন স্থানীয় হিন্দুরা, তেমনই আতঙ্কিতও হয়ে পড়েছেন। আদৌ রাজাকার ইউনূসের জমানায় ধর্মীয় আচরণ পালন করা যাবে কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দিহান তাঁরা।

গতকাল সোমবার রাতে নেত্রকোণা জেলার সদর উপজেলার বাংলা ইউনিয়নের কান্দুলিয়ায় অস্থায়ী পুজোমণ্ডপে রাখা প্রতিমা ভাঙচুর করা হয়েছে। কার্তিকের হাত মুচড়ে দেওয়া হয়েছে। অসুরের বাঁ হাত ভেঙে দেওয়া হয়েছে।  সেইসঙ্গে গলার অংশও কেটে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কান্দুলিয়া দুর্গা পুজো উদযাপন কমিটির সভাপতি মিঠুন রায় সংবাদমাধ্যমকে বলেন, “রাত আড়াইটা নাগাদ আমাদের লোকজন মণ্ডপে ছিলেন। পরে সকাল ৬টার দিকে মণ্ডপে গিয়ে কার্তিক ও অসুরের প্রতিমা ভাঙচুরের বিষয়টি নজরে আসে। কার্তিকের একটি হাত এবং অসুরের মাথা ভাঙা হয়েছে। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। মৃ‍ৎশিল্পীকে ডেকে নতুন করে প্রতিমা তৈরির কাজ চলছে। ওই অনাকাঙ্খিত ঘটনায় খানিকটা হতবিহ্বল হিন্দুরা। আর যাতে হামলা চলতে না পারে, তার জন্য সারা রাত পাহারার বন্দোবস্থ করা হয়েছে।’

 নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, ‘প্রতিমা ভাঙচুরের ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে মন্দির পরিদর্শনে গিয়েছিলাম। পুজো কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেছি। নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার পাশাপাশি, ভাঙচুরকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

অবাক কাণ্ড! হুইলচেয়ার চালাচ্ছে ভেড়া

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজির দিলেন সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

সাতসকালে ঝাড়গ্রামে লাল ব্যাগ রহস্য! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি