লিবিয়ার উপকূলে সুদানী শরণার্থীবোঝাই নৌকায় আগুন, পুড়ে মৃত ৬০

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক ঘটনা। আফ্রিকার লিবিয়ার উপকূলে ৭৫ শরণার্থীবোঝাই একটি নৌকায় অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে প্রায় ৬০ জনের। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (এইওএম) জানিয়েছে রবিবার (১৪ সেপ্টেম্বর) মর্মান্তিক এই ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে, ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা পরিযায়ী এবং শরণার্থীদের জন্য লিবিয়া দীর্ঘদিন ধরেই একটি প্রধান ট্রানজিট পয়েন্ট ছিল। মর্মান্তিক এই ঘটনার পর আইওএম লিবিয়া এক্স-এ পোস্টে লিখেছে, “সমুদ্রে এই ধরনের ট্র্যাজেডি বন্ধ করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।” ইউরোপে পৌঁছানোর জন্য লিবিয়া পরিযায়ী জন্য একটি প্রধান ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে। ন্যাটো-সমর্থিত বিদ্রোহের সময় ২০১১ সালে প্রাক্তন নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর পরিস্থিতি আরও খারাপ হয়। গাদ্দাফির শাসনকালে, অনেক আফ্রিকান পরিযায়ী তেল সমৃদ্ধ উত্তর আফ্রিকায় কাজ করত। বর্তমানে লিবিয়ায় আনুমানিক ৮ লক্ষ ৬৭ হাজার পরিযায়ী কাজ করে বলে আইওএম জানিয়েছে।

প্রসঙ্গত, গত মাসে ইয়েমেন উপকূলে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৬৮ জন শরণার্থী ও পরিযায়ীর মৃত্যু হয়। সেই ঘটনায় আরও অনেক মানুষ নিখোঁজ বলেই জানিয়েছে আইওএম। আইওএমের তথ্য অনুসারে, গত বছর এই অঞ্চলে কমপক্ষে ২,৪৫২ জন নিহত বা নিখোঁজ হওয়ার খবর মিলেছে। আগস্টে দক্ষিণাঞ্চলীয় ইতালিয়ান দ্বীপ ল্যামপেদুসার কাছে দুটি নৌকা ডুবে প্রায় ২৭ জনের প্রাণহানি ঘটে। মানবাধিকার গোষ্ঠী এবং জাতিসংঘের সংস্থাগুলি লিবিয়ায় শরণার্থী এবং পরিযায়ীদের উপর নির্যাতনের কথা উল্লেখ করেছে যার মধ্যে রয়েছে ধর্ষণ এবং চাঁদাবাজি ইত্যাদি।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!