৩১ ফুটের বিশাল বিশ্বকর্মা প্রতিমা, তাক লাগাল বর্ধমান শহরের তেলিপুকুর টোটো ইউনিয়ন

Share:

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের তেলিপুকুর টোটো ইউনিয়ন এবারে বিশ্বকর্মা পূজোয় নজির গড়ল একেবারে অভিনব আকর্ষণ দিয়ে। এবারের পুজোর মূল আকর্ষণ ৩১ ফুট উঁচু বিশ্বকর্মা(31 Foot Viswakarma ) প্রতিমা। যা দেখে অভিভূত সাধারণ মানুষ থেকে শুরু করে ভক্তকুল।শনিবার আনুষ্ঠানিকভাবে এই মহাপূজোর উদ্বোধন করেন এলাকার কাউন্সিলর রাসবিহারী হালদার(Councillor Rashbehari Avnue)। তিনি জানান, “এই পূজো শুধু বর্ধমান নয়, গোটা রাজ্যের গর্বের বিষয় হয়ে উঠেছে। ৩১ ফুটের প্রতিমা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে এই প্রথম। সাধারণ মানুষের উচ্ছ্বাস ও ভক্তির আবেগই আমাদের সবচেয়ে বড় সাফল্য”।

তেলিপুকুর টোটো ইউনিয়নের পূজো চলছে দীর্ঘ ১৫ বছর ধরে। প্রতি বছরই থাকে বিশেষ কিছু আকর্ষণ। তবে এবারের ৩১ ফুট উচ্চতার প্রতিমা পুজোর ইতিহাসে এক নতুন সংযোজন। বিশাল আকৃতির এই প্রতিমা ঘিরে ইতিমধ্যেই এলাকায় উপচে পড়েছে দর্শনার্থীদের ভিড়।স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বাইরের দর্শনার্থীরাও ভিড় জমাচ্ছেন প্রতিমা এক ঝলক দেখার জন্য। পূজোর মাঠে ভিড় সামলাতে প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।আয়োজকদের মতে, প্রতিমার বিশালত্ব শুধু নয়, এর নান্দনিক রূপ, শিল্পকলার নিপুণতা এবং শৈল্পিক ছোঁয়া দর্শকদের মুগ্ধ করছে।

পূজোর দিনগুলিতে আরও বাড়বে মানুষের ভিড়, এমনটাই আশা তেলিপুকুর টোটো ইউনিয়নের(Telipukur Toto Union)। বিশ্বকর্মা পূজা উপলক্ষে গরিবদের বস্ত্র বিতরণ সহ একাধিক সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেছে টোটো ইউনিয়ন।তাক লাগানো এই বিশাল বিশ্বকর্মা প্রতিমা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। নেটিজেনরা সকলেই ওই টোটো ইউনিয়নের সদস্যদের সাধুবাদ জানিয়েছেন।

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? কী জানাল আবহাওয়া দফতরের?

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ