চিল্কিগড়ে কনক দুর্গা মন্দিরে মহাষ্টমীতে ভোগ রান্না করতে নিজেই আসেন দেবী দুর্গা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে চিল্কিগড়ে কনক দুর্গা মন্দিরে মোষ ও পাঁঠা বলি এখনো প্রচলিত আছে। এই মন্দিরটি প্রায় ৫০০ বছরের পুরনো। একে ঘিরে রয়েছে নানা অজানা গল্প। একসময় এই দুর্গা মন্দিরে নরবলি হত। সারা বছরই এই দেবীর আরাধনা করা হয়। অত্যন্ত জাগ্রত এই দেবীর কাছে বহু মানুষ মনস্কামনা নিয়ে পুজো দিতে আসে। দুর্গাপুজোর চারদিন শেষ রীতি-নীতি ও আচার মেনে। পুজো হয় ঝাড়গ্রামের কনক দুর্গা মন্দিরে। অষ্টমীর রাতে দুর্গা মন্দিরের পাত কুয়ার সামনে পাঁঠা বলি দেওয়া হয়। নবমীর অন্য ভোগের আগে বলির মাংস নতুন মাটির হাঁড়িতে সেদ্ধ করা হয়। অষ্টমী পুজোর(Astami Puja) পর গভীর রাতে জঙ্গলের ভেতর তিথি নক্ষত্র মেনে বলি দেওয়া হয়।

সেই সময় বাইরের কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না সেখানে। চিল্কি গড়ে ভেঙ্গে পড়া প্রাচীন মন্দিরের পশ্চিম প্রান্তের দালানে এক সময় নরবলি হত। পরবর্তীকালে সেই নরবলি বন্ধ হয়ে মোষ বলি চালু হয়।মহাষ্টমিতে হাঁসের ডিমের ভোগ দেওয়া হয় মাকে। নতুন মাটির হাঁড়িতে জল ও অন্যান্য সামগ্রী ভরে শাল পাতা দিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে উনুনে চাপিয়ে দেওয়া হয় তিনটি কাঠের আগুন উনুনে জ্বেলে ঘরের দরজা তালাচাবি দিয়ে বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় মানুষজন মনে করেন স্বয়ং দেবী এসে ভোগ রান্না করেন।

ঝাড়গ্রাম থেকে ১৫ কিলোমিটার দূরত্বে ডুলুং নদীর তীরে গভীর জঙ্গলে অবস্থিত চারপাশে সেই প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া চিল্কিগড়ের (Chilkigar)এই মন্দিরে দেবী অশ্বারোহিনী চতুর্ভূজা। ১৯৬০ সালে আসল মূর্তিটি চুরি হয়ে যাওয়ার বছর ছয়েক পরে গোপিনাথের বংশধররা অষ্টধাতুর একটি কনক দূর্গার মূর্তি মন্দিরে প্রতিষ্ঠা করেন। দুর্গাপূজো শুরু হতে আর কয়েকটা দিন বাকি রয়েছে মাত্র। ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী। শুরু হবে এ বছরের দুর্গা পুজো। তাই ব্যস্ততা শুরু হয়েছে ঝাড়গ্রামের চিল্কিগড়ের কনকদুর্গা মন্দিরে(Kanak Durga Temple)।

জয়েন্টে ব্যথা ও শক্তভাব! জেনে নিন কোন পাঁচ উপাদানে মিলবে উপশম?

সাতসকালে মেট্রোয় বিপত্তি, কালীঘাটে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা

৮,০০০mAh ব্যাটারি যুক্ত নয়া স্মার্টফোন আনছে OnePlus

সাতসকালে কালীঘাটে মেট্রোর সামনে আত্মহত্যার চেষ্টা, চরম ভোগান্তিতে যাত্রীরা

প্রতিদিন লবঙ্গ খাচ্ছেন! জানেন শরীরে মিলতে পারে কি উপকার?

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ