সপরিবারে শেখ হাসিনার ভোটাধিকার বাতিল করল বাংলাদেশ নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা। বাংলাদেশের স্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবের পরিবারের সদস্যদের ভোটাধিকার বাতিল করেছে নির্বাচন কমিশন। বুধবার (১৭ সেপ্টেম্বর) ওই ভোটাধিকার বাতিলের কথা জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব আখতার আমেদ। দিল্লিতে অস্থায়ী আশ্রয়ে থাকা দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করা আছে তারা কেউই বিদেশে বসে ভোট দিতে পারবেন না। কারণ এনআইডি লক করা থাকলে তারা ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন না।’

গত বছরের ৫ অগস্ট পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ‘অপারেশন সাইক্লোন’ মিশনের জেরে ক্ষমতাচ্যূত হতে হয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে। সেনা বিদ্রোহের মুখে প্রাণ বাঁচাতে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে পড়শি দেশ ভারতের রাজধানী দিল্লিতে চলে যান। গত সাড়ে ১৩ মাস সেখানেই রয়েছেন তিনি। ইতিমধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে। গোটা দেশে তাঁর বিরুদ্ধে পাঁচ শতাধিক খুন-গুমের মামলা রুজু হয়েছে। বাতিল করা হয়েছে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও জমি-বাড়ি। সন্ত্রাসবাদী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করা হয়েছে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ এবং দলের ছাত্র সংগঠন ছাত্রলীগকে। এক বছরের বেশি সময় ধরে গণহারে গ্রেফতার করা হচ্ছে আওয়ামী লীগ নেতা-কর্মীদের।

চলতি বছরের এপ্রিলে নির্বাচন কমিশনের এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের নির্দেশে দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের দশ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করা হয়। বাকিরা হলেন, রেহানা সিদ্দিক, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক। আওয়ামী লীগের যে সমস্ত নেতা বিদেশে আশ্রয় নিয়েছেন, তাঁরা ভোট দিতে পারবেন কিনা জানতে চাওয়া হলে এদিন নির্বাচন কমিশনের সচিব বলেন, ‘মামলার কারণে বা অন্য কোনও কারণে পালিয়ে বা অন্যভাবে বিদেশে অবস্থান করছেন যারা তাদের ভোট দিতে কোনও অসুবিধা নেই। তবে তাদের এনআইডি আনলক অবস্থায় থাকতে হবে।’

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

অবাক কাণ্ড! হুইলচেয়ার চালাচ্ছে ভেড়া

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজির দিলেন সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

সাতসকালে ঝাড়গ্রামে লাল ব্যাগ রহস্য! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি