আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুজোর আগে বাংলা, ঝাড়খণ্ড ও ওড়িশায় রেল রোকো আন্দোলনের ডাক কুড়মি সম্প্রদায়ের

নিজস্ব প্রতিনিধি: পুজোর মুখে ফের কুড়মি আন্দোলন। হাতের বাকি আর মাত্র ৯ দিন। তারপরেই শারদোৎসবে মেতে উঠবে আপামর বাঙালি। তারমধ্যেই আন্দোলনে মাথা ছাড়া দিয়ে উঠেছে কুড়মিরা। ঝাড়খন্ড, বাংলা ও ওড়িশাকে অনির্দিষ্টকালের জন্য স্তব্ধ করে দেওয়ার হুশিয়ারি দিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। ২১ সেপ্টেম্বর পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হতে চলেছে দেবীপক্ষ। ঐদিন মহালয়া। তার আগেই কুড়মি সম্প্রদায়কে আদিবাসী তালিকার অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে রেল ও রাস্তা অবরোধে নামতে চলেছে তাঁরা।

কুড়মি সম্প্রদায়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ফের তারা নামতে চলেছে আন্দোলনে। আগামী কুড়ি সেপ্টেম্বর রেল ও রাস্তা অবরোধ করে নিজেদের দাবি জানাবেন তারা। বহুদিন ধরে কুড়মি সম্প্রদায়কে আদিবাসী তালিকাভুক্ত করার জন্য দাবি জানিয়ে আসা হচ্ছে। এর আগেও রেল রকম আন্দোলন করেছেন তারা। কিন্তু তাদের আদিবাসী তালিকাভুক্ত করা হয়নি। এবার বাংলা ঝাড়খন্ড ও উড়িষ্যার প্রায় ১০০ জায়গায় রেল রকম আন্দোলনের নামে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পুরো জেলায় জেলায় কর্মী সম্প্রদায়ের মানুষদের একত্রিত করার কাজ চলছে। আন্দোলনের আমার আগের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন সকলে চলছে দেওয়াল লিখন থেকে শুরু করে পোস্টার সাঁটানোর কাজ। পুজোর সময় বহু মানুষ রেল ও সড়ক পথে ঘুরতে যান। কেউ বাড়ি ফেরেন। তাই পুজোর আগেই নিজেদের আন্দোলন করতে চাইছেন তাঁরা।

বিগত কয়েক বছর ধের নিজেদের দাবি জানিয়ে আসছে কুড়মিরা। রেল ও রাস্তা অবরোধও করেছেন তাঁরা। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কাছে নিজেদের দাবির কথা জানিয়েছেন তাঁরা। কিন্তু কোনও সরকারই তাঁদের দাবি রাখেনি বলে অভিযোগ কুড়মি সম্প্রদায়ের মানুষের। বার বার নিজেদের দাবি নিয়ে পথে নেমেছে তাঁরা। এবার বৃহত্তর আন্দোলনে নামার ডাক দিয়েছেন তাঁরা। আগে থেকে প্রস্তুতি নিয়েই আন্দোলনে নামছে তাঁরা।

Published by:

Share Link:

More Releted News:

‘২২৬টির বেশি আসন পেয়ে সরকার গড়ব আমরাই’ দৃপ্ত কণ্ঠে ঘোষণা মমতার

১ মে কম চলবে কলকাতা মেট্রো, পরিষেবা শুরু–শেষের সূচি জেনে নিন

ভোট মিটতেই বেহালার পর্ণশ্রীতে দুই ভাইকে মারধরের অভিযোগ, গ্রেফতার একাধিক

লক্ষ্মীবারেই খুলে গেল মদের দোকান, আবার কবে পড়তে চলেছে ঝাঁপ?‌ চর্চা তুঙ্গে

হাওড়ার একাধিক বহুতলে অবাঙালি ফ্যাক্টর! আশঙ্কায় পদ্মশিবির

রাজ্যে কোথায় কোথায় পুনর্নির্বাচন হবে? এবার স্ক্রুটিনিতেও কড়া কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ