যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মৃত্যুর ঘটনায় ১৩ পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ গোয়েন্দাদের

Share:

নিজস্ব প্রতিনিধি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অনামিকা মণ্ডলের মৃত্যুর মামলায় ১৩ জন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করেছেন লালবাজারের গোয়েন্দারা। যাদের জেরা করা হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজনকে ঘটনার দিন রাতে অনামিকার সঙ্গে দেখা গিয়েছে। সিসিটিভি ফুটেজে ওইদিন রাতে পুকুরের কাছে মোট ৪০ জনকে দেখা গিয়েছিল। তাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা হবে বলে তদন্তকারীরা জানিয়েছেন। যদিও অনামিকার রহস্যমৃত্যু নিয়ে এখনও তেমন কোনও ক্লু বা তথ্য গোয়েন্দাদের হাতে এসে পৌঁছয়নি।

গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টা ২০ নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের অদূরে ইউনিয়ন রুম সংলগ্ন একটি পুকুর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকাকে। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকি‍ৎসকরা অবশ্য অনামিকাকে ‘মৃত’ বলে ঘোষণা করেন। ঘটনার দিন রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ড্রামা ক্লাবের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনামিকা। যদিও রাত পর্যন্ত অনুষ্ঠান চালানোর কোনও অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত।

মেয়ের অস্বাভাবিক মৃত্যু নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন অনামিকার বাবা। তাঁর অভিযোগ ‘ দুর্ঘটনা বা আত্মহত্যা নয়, অনামিকাকে পুকুরে ঠেলে ফেলে দিয়ে খুন করা হয়েছে।’ লালবাজারে গিয়ে লিখিতভাবেই ওই অবিযোগ জমা দিয়েছিলেন তিনি। তার প্রেক্ষিতেই খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা গতকাল বুধবারই (১৭ সেপ্টেম্বর) যে পুকুর থেকে অনামিকার দেহ উদ্ধার হয়েছিল, সেখানে ডুবুরি নামিয়ে বিশেষ তল্লাশি চালান তদন্তকারীরা।। ডুবুরিরা অনামিকার জুতো উদ্ধার করেছেন। আগামিকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিচারকের সামনেই ওই জুতো শনাক্তকরণের কথা রয়েছে অনামিকার বাবার। পাশাপাশি অনামিকা মত্ত ছিলেন কি না জানতে বৃহস্পতিবার ভিসেরা পরীক্ষার জন‍্য পাঠানো হয়েছে।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম