Loading live market data...
Loading active stocks...
Connecting...

নারী ও ইরানি লেখক রচিত ৬৭৯টি বই নিষিদ্ধ করল তালিবান সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: তালিবানি রাজত্বে ভয়াবহ অবস্থা আফগানিস্তানের। এতদিন সঙ্গীত সহ যাবতীয় শিল্প কর্মের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল তালিবান সরকার। এবার আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলির পাঠ্যসূচি থেকে নারীদের লেখা বেশ কিছু বই নিষিদ্ধ করা হল। যে সকল বই নিষিদ্ধ করা হয়েছে সেগুলি মানবাধিকার ও যৌন হয়রানি সম্পর্কিত বিষয়ে পাঠদানের ওপর নতুন নিষেধাজ্ঞার অংশ হিসেবে পদক্ষেপ করে।

তালিবান সরকারের দাবি ৬৭৯টি বই শরিয়তবিরোধী ও সরকারি নীতির পরিপন্থী। এগুলি রাষ্ট্রের জন্য উদ্বেগজনক। নিষিদ্ধ এই সব বইয়ের মধ্যে ১৪০টি নারীদের লেখা ও ৩১০টি ইরানি লেখকদের লেখা বা ইরানে প্রকাশিত। যে যে বইগুলি নিষিদ্ধ হয়েছে তার একটি তালিকা করা হয়েছে। সেই ৫০ পৃষ্ঠাবিশিষ্ট তালিকা আফগানিস্তানের সব বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।

আফগান সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়গুলিকে জানিয়ে দেওয়া হয়েছে, ১৮টি বিষয়ে এখন থেকে আর পড়ানো যাবে না। তালিবানের এক কর্মকর্তা এই বই নিষিদ্ধ করার বিষয়ে বলেছেন, যে বইগুলি নিষিদ্ধ করা হয়েছে সেগুলি মূলত ইসলামি শরিয়তের মূলনীতি ও সরকারের নীতির সঙ্গে মেলে না। ফলে বাধ্য হয়েই এই নিষিদ্ধকরণ।

গত চার বছর আগে আফগানিস্তানে ক্ষমতায় আসে তালিবান সরকার। তারপর থেকে সেদেশে জারি হয়ে নানা নিয়ম কানুন। চলতি সপ্তাহেই তালিবানের সর্বোচ্চ নেতার নির্দেশে অন্তত ১০ প্রদেশে ‘ফাইবার অপটিক ইন্টারনেট’ বন্ধ করে দেওয়া হয়। এর কারণ হিসাবে কর্মকর্তারা জানান,  অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধ করতে এই পদক্ষেপ করা হয়েছে।

আফগানিস্তানে ষষ্ঠ শ্রেণির পর থেকে শিক্ষা গ্রহণ নিষিদ্ধ। ফলে অনেকেই বলছেন, তালিবানি নিয়মে সেদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিশোরীরা। ২০২৪ সালের শেষ দিকে ধাত্রীবিদ্যা বা মিডওয়াইফারি কোর্সও বন্ধ করে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ে যে ১৮ বিষয়ে পাঠদান নিষিদ্ধ করা হয়েছে, তার মধ্যে ৬টি নারীদের নিয়ে। যেমন ‘জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট’, ‘দ্য রোল অব উইমেন ইন কমিউনিকেশন’ ও ‘উইমেনস সোসিওলজি’র মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

নিষিদ্ধ বইগুলির তালিকায় রয়েছে আফগানিস্তানের পূর্ববর্তী সরকারের বিচার মন্ত্রকের উপমন্ত্রী জাকিয়া আদেলির বইও রয়েছে। তিনি বলেন, ‘চার বছরে তালেবান যা করেছে, তাতে পাঠ্যসূচিতে এমন পরিবর্তনে অবাক হইনি। নারীরা পড়াশোনা করতে পারছেন না। তাদের মতামত ও লেখালিখির অধিকারও দমন করা হবে, এটাই স্বাভাবিক।’

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা