পাশে থাকে না ছেলে মেয়েরা, হয়না ভাসান, পঞ্চমুন্ডি আসনে তন্ত্রমতে পূজিত হন দেবী জয়দুর্গা

Share:

নিজস্ব প্রতিনধি: এখানে দেবী দুর্গার দশ হাত নয় দেবী চতুর্ভুজা। তিনি বিরাজ করেন পঞ্চমুন্ডি আসনে। ১২ হাতের বেনারসি থাকে মায়ের পরণে। এই দেবীর সঙ্গে নেই ছেলেমেয়েরা। তবে রয়েছে বাহন সিংহ এবং ১২ হাতের বেনারসি। পূর্ব বর্ধমানে বৈকুণ্ঠপুরে দেবী পঞ্চমুন্ডি আসনে বসে দেবী জয়দুর্গা তন্ত্রমতে পূজিত হন।

লোকমুখে শোনা যায় পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুরের বাঁকা নদীর ধারে কোনও তান্ত্রিক প্রায় ৫০০-৬০০ বছর আগে এই পুজো শুরু করেন। তিনি মাটি দিয়ে তৈরি করেছিলেন মা জয়দুর্গার মূর্তি। ওই তান্ত্রিক নদীর ধারে একটি কুটির তৈরি করে সেখনেই মাকে অধিষ্ঠিত করেন। তখন থেকেই তান্ত্রিক মতে পুজো শুরু করেছিলেন তিনি। তাঁরপর স্বপ্নাদেশ পেয়ে বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ জমি দান করেছিলেন দেবীর পুজোর জন্য। মহারাজই মায়ের আদেশ পাওয়ার পর ওই জমিতে তৈরি করে দেন মন্দির। পরবর্তীকালে তান্ত্রিক পুজোর দায়িত্ব দিয়ে গিয়েছিলেন তাঁরই পরিবারের কোনও এক ব্যক্তির কাঁধে। সেই ঘটনার পর থেকেই তার পর থেকে এই পুজো করে আসছে বৈকুণ্ঠপুরের বন্দ্যোপাধ্যায় পরিবার।

বৈকুণ্ঠপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের ছোট ছেলে মানস বন্দ্যোপাধ্যায় পুজো প্রসঙ্গে জানান, তান্ত্রিক বৈকুণ্ঠপুরের বাসিন্দা তিনকড়ি বন্দ্যোপাধ্যায়কে পুজোর দায়িত্ব দেওয়ার পর এই পরিবার ১১ পুরুষ ধরে পুজো করে আসছে । তিনি জানান, এখনও মহারাজ কীর্তিচাঁদের নামেই সংকল্প হয় মা জয়দুর্গার সন্ধিপুজোয়। তিনি জানান যেহেতু মায়ের পুজো হয় তন্ত্রমতে তাই বিসর্জন হয় না। মানস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মায়ের ভোগও তাঁদের বাড়িতে আলাদা। নিত্য পুজোয় দেওয়া হয় নানা রকম মাছ আর অষ্টমীতে ভোগে নিবেদন করা হয় মাগুর মাছ। সন্ধ্যারতির পরে মাকে দেওয়া হয় শীতলভোগ। বলির প্রথাও রয়েছে। সেই শুরু থেকে মা জয়দুর্গার পুজোর নিয়মে কোনও বদল হয়নি বলেই জানিয়েছেন তিনি। তাঁর কথায় তাঁদের বাড়িতে ২ বছর অন্তর হয় অঙ্গরাগ। তবে সারাবছরই দেবীর নিত্যসেবা দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি। তিনি জানান বর্তমানে তাঁর বাড়ির সদস্যরা বিভন্ন প্রান্তে থাকলেও পুজোর জন্য সকলেই বর্ধমানের বৈকুণ্ঠপুরের আসেন ।

আজকের রাশিফল: শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন বসের, দূরে ভ্রমণের সুযোগ আসবে…

মেরিনো ম্যাজিকে বেলজিয়ামের মন ভেঙে ১৬ বছর বাদে সেমিফাইনালে স্পেন

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ