মহালয়ায় বাব-মায়ে’র সঙ্গে তর্পণ করতে এসে গঙ্গায় এসে তলিয়ে গেল নাবালিকা, উলুবেড়িয়ায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া: মহালয়ার ভোরে মাতৃপক্ষের সূচনাতেই খালি হল মায়ের কোল। তর্পণের সময়েই ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। মহালয়ায় বাবা, মায়ের সঙ্গে গঙ্গার ঘাটে এসে তলিয়ে গেল নাবালিকা।  উলুবেড়িয়া কালীবাড়ি ঘাটের কাছে ঘটেছে মর্মান্তিক এই দুর্ঘটনাটি। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।

জানা গিয়েছে, খড়গপুর থেকে মা-বাবার সঙ্গে উলুবেড়িয়ার কালীবাড়ি ঘাটে আসে  নাবালিকা। সূত্রের খবর,  জলে নামার পরেই   ৪ জন স্রোতের টানে তলিয়ে যায়। তিনজনকে উদ্ধার করা গেলেও নাবালিকার খোঁজ মেলেনি। নাবালিকা গঙ্গায় নিখোঁজ হওয়ার খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। নদীতে নামানো হয় ডুবুরি। নাবালিকার খোঁজে চলছে নদীতে তল্লাশি।  তবে এখনও পর্যন্ত ওই নাবালিকার খোঁজ পাওয়া যায়নি। উলুবেড়িয়ার SDPO শুভম যাদব ঘটনাস্থলে পৌঁছেছেন। তিনি  যথাযথ তল্লাশির আশ্বাস দিয়েছেন।

দেবীপক্ষের শুরুতেই বাড়ির মেয়ের সঙ্গে ঘটা এই ঘটনায় শোকগ্রস্ত পরিবার। সকলেই খুব ভেঙে পড়েছেন। একটাই প্রার্থনা মেয়েকে ফিরে পাওয়ার। স্থানীয় ও পুলিশ সূত্রে  জানা গিয়েছে রবিবার ভোরে  খড়্গপুরের খোলাবাজার থেকে লুবেড়িয়া কালীবাড়িতে নাবালিকা আসে মা, বাবা ও আত্মীয়দের সঙ্গে। অনান্যদের মতোই নদীতে তর্পণ করতে নামেন তাঁরা।  সেই সময়েই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। জোয়ারের সময়ে নদীতে আচমকাই প্রবল স্রোত এলে সেই স্রোতের টানে ভেসে যান চার জন। তাঁদের চিৎকার শুনে নদীতে তর্পণ করা বাকিরা ছুটে আসেন। কড়া নিরাপত্তাদের চাদরে মুড়িয়ে রাখা হয়েছিল গঙ্গার ঘাটগুলিকে। তার মধ্যেই ঘটে গিয়েছে এই ঘটনা।

 

ক্যামেরা দেখেই প্রেমিকা পলককে ধাক্কা, সইফ-পুত্রের আচরণে শোরগোল নেটপাড়ায়

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G

সাইবারডেক, Gen Z-র নতুন টেক ফ্যাশন নাকি ভবিষ্যতের কম্পিউটিং সিস্টেম?

চিনি পুরোপুরি ছাড়তে হবে না! রক্তে শর্করার ওঠানামা এড়াতে সহজ উপায় জানালেন চিকিৎসকরা