পরোক্ষে বিদেশি পণ্য বর্জনের ডাক মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: নবরাত্রি উপলক্ষে বিশেষ ভাষণ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর জাতির উদ্দেশ্যে ভাষণের মূল বিষয় ছিল জিএসটি প্রসঙ্গ। সোমবার ২২ সেপ্টেম্বর থেকে চালু হবে নয়া জিএসটি। এর আগে লালকেল্লায় স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের সময় প্রধানমন্ত্রী বলেছিলেন জিএসটি কমানো হচ্ছে । আর সেটাই হবে জনগণকে দীপাবলির উপহার। এদিনের ভাষনে জিএসটি সম্পর্কে বলতে গিয়ে নরেন্দ্র মোদি ‘নিউ জেনারেশন জিএসটি রিফর্মস’ শব্দবন্ধের ব্যবহার করেন। দুর্গাপুজো তথা নবরাত্রি শুরুর দিন থেকে লাগু হবে তাই নয়া জিএসটি, তাই আসন্ন উৎসবকে ‘জিএসটি সঞ্চয় উৎসব’ বলে অভিহিত করে। 

এদিন ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “নবরাত্রির শুরুতে আত্মনির্ভরতার পথে নতুন পদক্ষেপ করবে ভারত। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন হারে জিএসটি।  দেশজুড়ে জিএসটি সাশ্রয় উৎসব। মহিলা থেকে ব্যবসায়ী সকলেই এর সুফল পাবেন। কাল থেকে শক্তির উপাসনা পর্ব শুরু। এই সিদ্ধান্ত ভারতের অগ্রগতিকে ত্বরান্বিত করবে। দশকের পর দশক মানুষ আলাদা আলাদা ট্যাক্সে জর্জরিত ছিল। সব জায়গায় ট্যাক্সের আলাদা আলাদা নিয়ম ছিল। ”

তাঁর আরও সংযোজন, ” জিনিসপত্র অন্য জায়গায় নিয়ে যাওয়া ব্যয়বহুল ছিল। সব রাজ্যকে সঙ্গে নিয়ে জিএসটি বদলের মতো বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্যাক্সের জাল থেকে দেশকে বের করা জরুরি ছিল। ” যারা বেড়াতে ভালবাসেন তাঁদের জন্যও সুখবর। প্রধানমন্ত্রী জানিয়েছেন জিএসটি ট্রাভেলেও কমানো হচ্ছে। তাঁর কতাহয়, “এখন থেকে ৫ শতাংশ ও ১৮ শতাংশ করে ট্যাক্স থাকবে। ৯০% জিনিস ৫ শতাংশ ট্যাক্সের আওতায় এসেছে। মধ্যবিত্তের জীবনে বড় পরিবর্তন আসবে। বেশিরভাগ হোটেলেই এবার থেকে কম জিএসটি দিতে হবে। স্কুটার, গাড়ি, বাইক সব সস্তায় পাওয়া যাবে।  ঘোরাফেরাও এবার সস্তা হবে।”

দেশীয় পন্য উৎপন্ন এবং ব্যবহার যে ভারতকে বিশ্বের কাছে ভিন্ন জায়গা করে দিতে পারে তা প্রকাশ পেয়েছে প্রধানমন্ত্রীর কথায়। তিনি বলেছেন, “দেশ যখন সমৃদ্ধির শীর্ষে ছিল তখন উন্নয়নের ভিত্তি ছিল ক্ষুদ্র ও মাঝারি শিল্প। দেশীয় পণ্য তৈরি ও ব্যবহারে জোর দিতে হবে। রাজ্য কেন্দ্র একসঙ্গে কাজ করলেই আত্মনির্ভর হবে ভারত। বিদেশি পণ্যের জাল থেকে মুক্তি পেতে হবে।”  সবশেষে প্রতিপদ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন সকলের পুজো ভাল কাটুক।

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি ও কোচ জাসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

উত্তরে ভারী বর্ষণ, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কবে আসবে বর্ষা?

বাজেট কম, কোনও চিন্তা নেই! ১৫ হাজারের মধ্যেই মিলছে Vivo স্মার্টফোন

স্বাস্থ্যকর খাবার খেতে চান? জেনে নিন ৭ সহজ ডায়েট কৌশল