যুদ্ধবিমান ধ্বংসের উস্কানিমূলক ইশারা দিয়ে ভারতকে ‘খোঁচা’ রউফের, ভিডিও ঘিরে তোলপাড়

দ্ধবিমান ধ্বংসের উস্কানিমূলক ইশারা দিয়ে ভারতকে 'খোঁচা' পাকিস্তানি ক্রিকেটার হ্যারিস রউফের। ভারত-পাক ম্যাচের যেন কিছুতেই পিছু ছাড়ছে না 'অপারেশন সিঁদুর'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যুদ্ধবিমান ধ্বংসের উস্কানিমূলক ইশারা দিয়ে ভারতকে ‘খোঁচা’ পাকিস্তানি ক্রিকেটার হ্যারিস রউফের। ভারত-পাক ম্যাচের যেন কিছুতেই পিছু ছাড়ছে না ‘অপারেশন সিঁদুর’। পহেলগাঁও হামলার পর প্রথম পাকিস্তানের সঙ্গে দুটি ম্যাচ খেলে জয় পেয়েছে ভারত। এশিয়া কাপের ফাইনালে উঠেছেন সূর্যরা। ১৪ এবং ২১ সেপ্টেম্বরের ম্যাচে ভারত বুঝিয়ে দিয়েছে পাকিস্তান তাদের হাতের পুতুল। যদিও পহেলগাঁও হামলায় ২৬ জন ভারতীয়কে হত্যার পর ঘাতক দেশের সঙ্গে ভারতীয় টিমের খেলায় আপত্তি জানিয়েছেন দেশের একাংশ। সেই মতো পাকিস্তানের বিরুদ্ধে জেতার পর ভারতের জন্যে তেমন উচ্ছ্বাসও দেখায় নি দেশ। এরই মধ্যে গতকাল ভারত-পাক ম্যাচ থেকে ভাইরাল হয়েছে একটু ভিডিও। যা ক্রিকেটকে ছাপিয়ে গিয়েছে। এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ শুধু ক্রিকেটেই সীমাবদ্ধ নেই।

এই ম্যাচের থেকেও বেশি আলোচনা চলেছে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও প্রতিবাদী অপারেশন সিঁদুর অভিযানকে নিয়ে। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের বক্তব্য, গতকাল ম্যাচে পাক ব্যাটার সাহিবজাদা ফারহান প্রথম অর্ধশতরান করার পরে বন্দুক চালানোর কায়দায় উল্লাস প্রকাশ করেছেন। যে ভিডিও ঘিরে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড়। এই আবহে এবার বিতর্কের মুখে পাকিস্তানের পেসার হ্যারিস রউফ। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাঁর একটি ইশারা নিয়ে বিতর্ক তুঙ্গে। যেখানে ভারতের ইনিংস চলাকালীন বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন রউফ। তাঁর পিছনে গ্যালারিতে বসেছিলেন ভারতীয় সমর্থকেরা, যাঁরা ‘কোহলি, কোহলি’ বলে চিৎকার করছিলেন।

কারণ ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে রউফের পর পর দুই বলে দুই ছক্কা মেরেছিলেন বিরাট কোহলি। সেই কারণেই কোহলির নাম করে রউফকে খোঁচা মারছিলেন ভারতীয় সমর্থকেরা। তখনই সমর্থকদের দিকে তাকিয়ে রউফ এমন হাতের ইশারা করেন, যেন দেখে মনে হয়, ভারতের যুদ্ধবিমান উড়তে উড়তে আচমকা ভেঙে পড়েছে। বেশ কয়েক বার তিনি একই কায়দায় ইশারা করেন। তাঁর ইশারা দেখে স্পষ্ট ছিল যে, তিনি ভারতের যুদ্ধবিমান রাফাল ধ্বংসের কথা বলছেন। প্রসঙ্গত, ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পর পাকিস্তান দাবি তুলেছিলেন যে, ভারতের ছ’টি রাফাল ভেঙেছেন তাঁরা। কিন্তু সেই দাবি মানেন নি ভারতীয় সেনা। তাই হাতের ইশারায় বিমান ভাঙা এবং ছয় সংখ্যা দেখিয়ে ভারতকে খোঁচা দিলেন পাকিস্তানি তারকা। সেই ভিডিও নিয়ে এখন ক্ষুব্ধ ভারতীয় সমর্থকেরা। পেসার রউফের সমালোচনা শুরু করেছেন।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর