এবারের পুজোয় দুপুরের বাঙালি মেনুতে রাখুন কলাপাতায় ভাপানো গন্ধরাজ পাবদা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালি মানেও মাছ। যে ঝাল-ঝোল যাই হোক না কেন। রান্না যদি হয় কলাপাতায় তাহলে তো আর কথাই নেই। ভোজনরসিকদের নতুন পছন্দ এখন কলাপাতায় ভাপা পাবদা মাছ। ইলিশ বা ভেটকি সাধারণত কলাপাতায় ভাপা হলেও পাবদা এই পদ্ধতিতে রান্না তেমন একটা শোনা যায় না। কিন্তু বাঙালি যে সব সময়েই চায় নতুনত্ব। তাই দেরি না করে জেনে নিন কলাপাতায় গন্ধরাজ পাবদার রেসিপি। আর পুজোয় দুপুরে জমে উঠুক ভুরিভোজ।

উপকরণ: ৪-৫টি পাবদা মাছ, ১ টা গন্ধরাজ লেবুর কোরানো সবুজ অংশ , ৫-৬টি গন্ধরাজ লেবুর পাতা, ৫-৬টি কাঁচালঙ্কা, ৩-৪ চামচ সর্ষের তেল, ১/২ চা চামচ হলুদ, ২ চামচ ভেজানো সাদা এবং কালো সর্ষে, ২ চামচ জল ঝরানো টক দই, ৫-৬ চামচ কোরানো নারকেল বাটা, স্বাদমতো নুন, চিনি, একটি বড় কলাপাতা।

পদ্ধতি: প্রথমে পাবদা মাছগুলো ভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর ভেজানো সাদা এবং কালো সর্ষের সঙ্গে দু’টি কাঁচা লংকা আর সামান্য নুন দিয়ে মিক্সিতে বেটে নিন। এরপর একটি পাত্রে জল ঝরানো টক দই, নারকেলবাটা, সর্ষেবাটা, লেবুর খোসা কোরানো, সর্ষের তেল, হলুদ, নুন এবং চিনি দিয়ে ভাল ভাবে ফেটিয়ে নিন। এরপর অন্য একটি পাত্র নিন যাতে মাছগুলি ভাপাবেন। এরপর কলাপাতাটিকে ভালো করে দুই দিক আগুনে সেকে নিন। এরপর ওই পাত্রের উপর কলাপাতাটি বিছিয়ে তার উপর মাছগুলি রেখে বাটা মশলার মিশ্রণটি ধীরে ধীরে ঢেলে দিন। হাতে মাছের চার পাশে মাখিয়ে নিন মশলাটা। এর পরে উপরে গন্ধরাজ লেবুর পাতা, ৪-৫টি চেরা কাঁচা লংকা, এক চামচ তেল উপরে ছড়িয়ে কলাপাতাটি ভাল ভাবে মুড়ে পাত্রের মুখ ঢেকে দিন। একটি কড়াইতে জল দিয়ে তার পর বসিয়ে দিন মাছের পাত্রটি। ১৫-২০ মিনিট রাখুন আঁচে। তারপর নামিয়ে নিন। তৈরি হয়ে যাবে কলাপাতায় ভাপা পাবদা(Recipe)। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন