ব্যালন ডি’অর জয় উসমান দেম্বেলের

Share:

নিজস্ব প্রতিনিধি : ব্যালন ডি’অর মানেই এক সময় ছিল লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁরাই রাজত্ব করেছেন ব্যালন ডি’অরতে। ২০০৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত কেউ আর জায়গা করতে পারেনি। এবার বর্ষসেরা ফুটবলারের এই পুরস্কার জিতলেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। গত বছর ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি জিতে মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আধিপত্যের অবসান ঘটেছে। এবার সেই জয়টাই এসেছে  উসমান দেম্বেলের হাত ধরে।

ক্যারিয়ারে প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলারের এই পুরস্কার জিতলেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। ব্যালন ডি অর জমকালো অনুষ্ঠানে  দেম্বেলের হাতে ট্রফি তুলে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রোনালডিনহো। এই পুরস্কার জিতে বার্সেলোনার লামিনে ইয়ামালকে পিছনে ফেলে দেওয়া হয়েছে। গত মরশুমে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম কারিগর হয়েছে উইঙ্গার। ফরাসি সুপার কাপেও জয়সূচক একমাত্র গোলটি করেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। ৫৬ ম্যাচ খেলে করেছেন ৩৫ গোল করেছেন উইঙ্গার। শুধু তাই নয়, দলকে ঘরোয়া ট্রেবল জিততে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি। পিএসজিকে ক্লাব বিশ্বকাপের ফাইনালে তুলতেও মাঠে দেম্বেলে ছিলেন অন্যদের চেয়ে আলাদা।

প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন দেম্বেলে। ষষ্ঠ ফরাসি ফুটবলার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি। এরআগে ফ্রান্সের রেমন্ড কোপা, মিশেল প্লাতিনি, জ্যাঁ পিয়েরে পাঁপিন, জিনেদিন জিদান ও করিম বেনজেমা জিতেছেন এই পুরস্কার। নারী বিভাগেও  ইতিহাস তৈরি হয়েছে। স্পেন ও বার্সেলোনার আইতানা বোনমাতি জিতে নিয়েছেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। প্রথম নারী ফুটবলার হিসেবে টানা তৃতীয়বার ব্যালন ডি’অর জিতেছেন তিনি। বোনমাতির হাতে বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার তুলে দেন ২০১০ বিশ্বকাপজয়ী সাবেক স্পেন ও বার্সেলোনা তারকা আন্দ্রেস ইনিয়েস্তা। ছেলেদের ফুটবলে কেবল দুজন এই কীর্তি গড়তে পেরেছেন। মিচেল প্লাতিনি ও লিওনেল মেসি টানা তিনবার ব্যালন ডি’অর জিতেছেন।

 

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!