রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ‘ওম শান্তি ওম ‘, কে আওড়ালেন?

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় 'ওম শান্তি ওম', এই বুলি আওড়েই সভা শুরু করলেন এবং শেষ করলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তো।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ‘ওম শান্তি ওম’, এই বুলি আওড়েই সভা শুরু করলেন এবং শেষ করলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তো। সভার শুরুতে নিজের দেশের সংস্কৃতি মেনেই বিশ্ব নেতাদের ‘ওম স্বস্তিয়াস্তু’ বলে শুভেচ্ছা জানালেন তিনি। এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণের শুরু এবং শেষে সংস্কৃত শুভেচ্ছা জানিয়েছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়া ন্তো। তিনি রাষ্ট্রপুঞ্জে ভাষণ শুরু করেন ‘ওম স্বস্তিয়াস্তু’ দিয়ে এবং শেষ করেন ‘ওম শান্তি শান্তি, শান্তি ওম’ দিয়ে।

জানা যায়, এটি তাঁর দেশের হিন্দু-সংখ্যাগরিষ্ঠ দ্বীপ বালিতে ব্যবহৃত একটি পবিত্র সংস্কৃত মন্ত্র। এই বাক্যাংশটির অর্থ ‘আপনারা ভগবানের আশীর্বাদ প্রাপ্ত, সর্বদা নিরাপদ থাকুন।’ ইন্দোনেশিয়া একটি দ্বীপ। এটি মুলত হিন্দু-সংখ্যাগরিষ্ঠ একটি দেশ। তাই হিন্দু রীতি অনুযায়ী, এদিন তিনি রাষ্ট্রপুঞ্জের সভার শুরুতে ‘ওম শান্তি ওম’ বুলি আওড়ান। এটি হিন্দুদের একটি পবিত্র বাণী। কোনও শুভ কাজ করার সময় ঈশ্বরের নাম করেন হিন্দুরা। তাই বিশ্বের বড়মাপের অনুষ্ঠানে নিজের সংস্কৃতিকে ভুললেন না ইন্দোনে শিয়ার রাষ্ট্রপতি। তাঁর ভিডিও ভাইরাল হতেই তাঁকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। এদিন তিনি সভার শুরুতে বলেন, ইহুদি, মুসলিম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সকল ধর্ম এক। আমাদের সকলের একটাও মানব পরিবার হিসেবে বসবাস করা উচিত। ইন্দোনেশিয়া এই দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রসঙ্গত, জাতিসংঘের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণের জবাবে সুবিয়ান্তো আরও বলেন, জাতিসংঘ ইন্দোনেশিয়ার পাশে দাঁড়িয়েছে। স্বাধীনতার সংগ্রাম এবং রোগ, ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণের লড়াইয়ে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেছে। সেখানে গৃহীত সিদ্ধান্তগুলি ইন্দোনেশিয়াকে আন্তর্জাতিকভাবে বৈধতা দিয়েছে।
যদিও তিনি কথাগুলি আমেরিকা বা ট্রাম্পের নাম না করেই বলেছেন। ভাষণের শেষে বিভিন্ন দেশ এবং প্রতিষ্ঠানের প্রতি জারি করা হুমকির সমালোচনা করে সুবিয়ান্তো বলেন, কোনও একক দেশ সমগ্র মানব পরিবারকে হুমকি দিতে পারে না।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!