সন্ততিদের নিয়ে কৈলাস থেকে রওনা হয়েছেন উমা, শুধু মর্ত্যের আনন্দময়ীর ভরসা ভিক্ষাবৃত্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: মা এসে গিয়েছেন মর্ত্যে। আজ বুধবার দেবীপক্ষের তৃতীয়া। সারা বাংলা এখন আনন্দে আনন্দিত। আনন্দময়ীর আগমনকে কেন্দ্র করে সেজে উঠেছে চারদিক। যদিও তার মধ্যে অসুর হয়ে দেখা দিয়েছে দুর্যোগ। তবে সে’সবকে তুচ্ছ করেও মানুষ কিন্তু ঠাকুর দেখতে বেরোচ্ছে। এক হাঁটু জল নিয়েই লোকজন দেখে আসছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো। সারা মর্ত্যধাম যখন সেলিব্রেশন মুডে তখনই অন্য এক মাকে দেখা গেল ভিক্ষা করতে। এই মায়ের নাম ভগবতী। এক অশীতিপর বৃদ্ধা ভগবতী দেবী নেমেছেন ভিক্ষান্ন জোগারে। ছোট ছেলে অকেজো, পঙ্গু। তাই ছেলের মুখে দুটো ভাত দিতে মায়ের এই ভিক্ষাবৃত্তিতে আসা।

চিরকাল কিন্তু ভিক্ষা করতেন না ভগবতী দেবী। আগে বাসন মাজতেন বাড়ি বাড়ি। এখন বয়স হয়েছে, বয়সের ভারে আর খেটে খেতে পারেন না। সেই জন্যই ভিক্ষাবৃত্তিতে আসা। তবে প্রত্যেকদিন যে ভাগ্যও ভাল হয় তাও নয়। ভিক্ষুক সমাজে তিনি নতুন, কোনও নিয়মকানুন এখনও জেনে উঠতে পারেনি। মন্দিরের কোণে প্রতিদিন বসে থাকেন বৃদ্ধা। নিজের দুঃখের কথা গেয়ে যান, তারপরে যদি কারোর মন গলে তবে দুটো পয়সা হতে পান।

এদিকে মহাসমারোহে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে শুরু হয়ে গিয়েছে দুর্গোৎসব। এখানে উৎসব চলবে নবমী পর্যন্ত। হিমালয়দুহিতা উমা সেজে উঠেছেন রাজনন্দিনী বেশে। ঘোড়ার গাড়িতে করে ঘট উত্তোলন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক, বিধায়ক থেকে শুরু করে প্রশাসনের সব গন্যমান্য কর্তারা। বর্ধমানের মতো এই মন্দিরেও বিধায়কের প্রভাব দারুণ। কিন্তু তবুও যেন তিনি ভগবতী দেবীকে দেখতে পাননি। এই ঘটনাই আশ্চর্য করছে সবাইকে।

ভগবতী দেবীর নাম ভগবতী গড়াই। তাঁর বাড়ি যজ্ঞেশ্বরডিহি গ্রামে। এই গ্রাম আবার বন কাপাসির কাছে অবস্থিত। শোলা শিল্পের জন্য বিখ্যাত বনকাপাশি। যে গ্রাম সারা ভারত বিখ্যাত সেই গ্রামের বৃদ্ধা ভগবতী গড়াইয়ের পরিবার কিন্তু ভিক্ষে করে খাওয়ার মতো পরিবার ছিল না। তাঁর স্বামী মৃত্যুঞ্জয় গড়াই ছিলেন ছোট চাষি। কিছু জমি জায়গাও ছিল। কিন্তু কোনদিনই কাজের প্রতি মনোযোগী ছিলেন না তিনি।

অলসতাই কাল হলো, জমি জায়গার সমস্ত কিছু বিক্রি হয়ে গেল অনেক দুই ছেলেকে নিয়ে অকূল পাথারে পড়লেন ভগবতী। ৭৮ সালে যখন বন্যা হল তখন সপরিবারে বর্ধমান শহরে আশ্রয় নিলেন তিনি। সেই সময় বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। বাড়ি ভাড়া বাকি পড়ল, ফলে সেই বাড়িও ছাড়তে হল। ইতিমধ্যেই বড় ছেলের টিউমার ধরা পড়ল। টাকার অভাবে সঠিক চিকিৎসাও করতে পারেননি। টিউমারে ভুগে বড় ছেলে মারা গেলেন। কাঞ্চননগরে দুই ছেলে মেয়ে নিয়ে থাকেন বড় পুত্রবধূ। ছোট ছেলেকে নিয়ে ভগবতী থাকেন একজনের বাড়িতে। দয়াপরবশ হয়েই তাঁরা থাকতে দিয়েছেন। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, তাদেরও দিন আনা দিন খাওয়া সরসার। ছোট ছেলের নাম রমেশ গড়াই।

বছর পঁয়ত্রিশের রমেশ বহুদিন ধরেই অসুস্থ, কাজ করার কোনও ক্ষমতা নেই। এর মধ্যেই জন্ডিসে আক্রান্ত হয়েছেন ছোট ছেলে। টানা ১৮ দিন ভর্তি ছিলেন হাসপাতালে, কিন্তু চিকিৎসা তেমন কিছুই করাতে পারেননি। এখন তাঁকেই বাঁচাতে চান, কারণ বৃদ্ধার জীবনের একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছেন রমেশ। নিজের দুঃখের কথা সকলকে বলতে চান ভগবতী কিন্তু কেউ শোনেন না। যারা শোনেন তারা দু’এক পয়সা দিয়ে যায়। এদিকে যে মন্দিরের সামনে বসেন ভগবতী দেবী সেখানে প্রচুর ভিক্ষুক রয়েছে। সংখ্যা প্রায় একশোর উপরে। এদের আবার বিভিন্ন রকমের নিয়ম কানুন রয়েছে, সেসব কিছুই জানেন না। তাই ভিক্ষার পরে তার ঝুলিতে বেশিরভাগ দিনই কিছু থাকে না। দুটি অশক্ত হাত বাড়িয়ে ভিক্ষা প্রার্থনা করেন। একদিকে কোটি কোটি টাকা খরচা করে স্বাগত জানানো হচ্ছে মহামায়াকে। অন্যদিকে রক্তমাংসের মা ভিক্ষা করেন সন্তানকে বাঁচাতে। মা এক, শুধু চিত্রতাই যা ভিন্ন।

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? কী জানাল আবহাওয়া দফতরের?

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ