তিন দিন পরেই ষষ্ঠী, বাঁদরদের উপদ্রবে অতিষ্ট পুজো উদ্যোক্তারা বন দফতরের শরণাপন্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: একে বৃষ্টি, তায় বাঁদর। প্রবল সমস্যায় মাথায় হাত পড়েছে পুজো উদ্যোক্তাদের। বাঁদরের উপদ্রবে ছাড়খাড় হয়ে যাচ্ছে জলপাইগুড়ির একাধিক পুজোমণ্ডপ। ফলে একপ্রকার দিশাহীন হয়ে পড়েছেন সকলে। মাথায় হাত পড়েছে পুজো উদ্যোক্তাদের। বারবার বাঁদররা হানা দিচ্ছে মণ্ডপে। শুধু মণ্ডপও নয়, প্রতিমার সাজও তাদের হামলায় শেষ। মণ্ডপের সূক্ষ্ম কারুকার্য বাদরদের নখ আর দাঁত থেকে রেহাই পাচ্ছে না। ফলে পুজোর মুখে ফের নতুন করে মণ্ডপ সজ্জা করতে হচ্ছে। সাজাতে হচ্ছে প্রতিমাকেও। বাধ্য হয়ে এখন বনদফতরের দ্বারস্থ হয়েছেন উদ্যোক্তারা।

জলপাইগুড়ি শহরের পাতকাটা কলোনির দু’টি পুজো কমিটি বাঁদরের উপদ্রবে নাজেহাল হয়ে রয়েছে। এখানেই পরপর দুটি বড় বাজেটের পুজো। সকলেই মুখিয়ে থাকেন অগ্রণী সঙ্ঘ এবং কালচারাল ক্লাবের মণ্ডপ দর্শনের জন্য। এই দু’টি মণ্ডপেই কার্যত তাণ্ডব চালাচ্ছে বাঁদরকূল। রাত পেরিয়ে শুধু ভোরের আলো ফোটার অপেকশা। সূয্যিমামা দেখা দিতে না দিতেই বাঁদরের হামলা চলছে মণ্ডপে, প্রতিমায়। লন্ডভন্ড অবস্থা সব।

এতদিন পর্যন্ত বাঁদরের উপদ্রবে পাতকাটা কলোনির মানুষজন অতিষ্ঠ হয়ে উঠেছিল। কিন্তু এখন অন্যদিকে সমস্যা। সামনেই পুজো, তার আগে পুজো মণ্ডপের যা দশা হচ্ছে মাথায় হাত সকলের। দেখা যাচ্ছে রাতে প্যান্ডেলে ফিনিশিং টাচ দিচ্ছেন শিল্পীরা। কিন্তু পরদিন সকালে বাঁদর এসে সব নষ্ট করে দিচ্ছে। এমনিতেই পুজো দোরগোরায়। শিল্পীরা নাওয়া খাওয়া ভুলে কাজ করছেন। কিন্তু বাঁদরের এমন উপদ্রবে তাঁদেরও নাজেহাল দোষা। বারবার প্রতিমার সাজ নষ্ট করে যাওয়ায় তা ঠিক করতে হচ্ছে। ফলে সময় নষ্ট হচ্ছে অনেক।  পুজোর দিনগুলিতে বাঁদরের উপদ্রব রুখতে বনদফতর পদক্ষেপ নিক, এখন এটাই দাবি পুজো উদ্যোক্তা থেকে স্থানীয় পঞ্চায়েত প্রধান সকলের।

পাতকাটা কালচারাল ক্লাবের সম্পাদক সুব্রত ধর বলেন, আমাদের প্যান্ডেলে প্রতিমা এসে গিয়েছে। কিন্তু বাঁদরের দল প্রতিমার সাজ নষ্ট করে দিচ্ছে। প্যান্ডেলও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক রাত পর্যন্ত উদ্যোক্তারা প্যান্ডেলে থাকছেন। ফলে তাঁরা ভোরে আসতে পারছেন না। এই সুযোগে একসঙ্গে দল বেঁধে বাঁদর এসে সব তছনছ করে দিচ্ছে। আবার নতুন করে সবটা করতে হচ্ছে। বন দপ্তরের কাছে আমরা আবেদন জানিয়েছি, পুজোর সময় বাঁদরের উপদ্রপ ঠেকাতে তারা যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।

আগামী ৭ দিনের মধ্যে টাকিতে বেআইনিভাবে নির্মিত হোটেল ভেঙে ফেলার নির্দেশ

আলিপুরদুয়ারে নর্দমার জলে তলিয়ে মৃত্যু শিশুর, পাঁচ ঘণ্টা পর মিলল দেহ

করোনা ভাইরাস ছড়ানোয় অভিযুক্ত চিনের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষকে, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী

সকাল-সন্ধ্যায় কখন মিলবে জগন্নাথদেবের দর্শন? প্রকাশ্যে দিঘা মন্দিরের নতুন সময়সূচি

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে অল্লু অর্জুনকে সশরীরে হাজিরার নির্দেশ

হাসপাতাল চত্বরে খালের জল থেকে বস্তাবন্দি বৃদ্ধর দেহ উদ্ধার, আটক ১

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর