বাদশার বাঁ চোখে ব্যান্ডেজ, কী হয়েছে গায়কের?

Share:

নিজস্ব প্রতিনিধি : চোখে গুরুতর চোট পেয়েছেন বলিউডের বিখ্যাত র‍্যাপার এবং গায়ক বাদশা। আঘাতের কারণে চোখ ফুলে গিয়েছে। গায়কের পোস্ট করা ছবি দেখে শিউরে উঠছেন অনুরাগীরা। কীভাবে চোট পেলেন বাদশা? গায়ক সম্প্রতি জানিয়েছেন, কর্নিয়ায় আঘাত লাগার কারণে তাকে চোখের অস্ত্রোপচার করতে হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় নিজের একাধিক ছবি শেয়ার করেছেন তিনি। সেখানেই দেখা গিয়েছে, তাঁর চোখে ব্যান্ডেজ। তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছিল। কীভাবে আঘাত লাগল চোখে। সোশ্যাল মিডিয়ায় নিজের একাধিক ছবি শেয়ার করেছেন তিনি। সেখানেই দেখা গিয়েছে, তাঁর চোখে ব্যান্ডেজ। উত্তর আমেরিকায় অনুষ্ঠান করতে গিয়ে চোখে সামান্য অস্বস্তি শুরু হয়েছিল। সেই সময় তাঁর কর্ণিয়ায় কোনওভাবে সমস্যা হয়েছিল। তার জেরেই চোখে অস্ত্রোপোচার করতে হয়েছে তাঁকে। অনুষ্ঠান করতে করতেই চোখে কিছু ঢোকে গায়কের। তারপরেই কনসার্ট চালিয়ে গিয়েছেন তিনি। ভারতে ফিরে আসার পরেও চোখে অস্বস্তি ছিল। চিকিৎসকের পরামর্শ নেওয়া হলে একটি ছোট অপারেশনের কথা জানানো হয়। পাশাপাশি ৫দিন চোখে ব্যান্ডেজ লাগিয়ে  বিশ্রাম নেওয়ার কথা বলা হয়। সেই মতো বিশ্রামে থাকার ছবি শেয়ার করেছেন তিনি।

চোখের সামনের অংশকে ঢেকে রাখে স্বচ্ছ স্তর কর্নিয়া। এর ওপরেই আঘাত লেগেছে। ছোট আঘাত বড় বিপদ ডেকে আনতে পারে। গায়কের চোখের অস্ত্রোপচার করে বিশ্রাম নেওয়ার কথা বলা হয়েছে। তাই চোখে ব্যান্ডেজ অবস্থায় ছিলেন তিনি। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন তিনি। কর্নিয়ায় কীভাবে আঘাত লাগতে পারে, এই বিষয়ে বলা হয়েছে, ধুলো, বালি, ময়লা, চোখে ঢুকলে সমস্যা হয়, ধাতু বা কাঠের ক্ষুদ্রাংশ চোখে ঢুকতে পারে। নখ বা মেকআপ ব্রাশ থেকে দুর্ঘটনাক্রমে আঁচড় লাগতে পারে, কন্টাক্ট লেন্স সঠিকভাবে না পরলে সমস্যা হতে পারে।

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা