শক্তিশালী ভূমিকম্পের কেঁপে উঠল পাকিস্তান, প্রবল আতঙ্কে সাধারণ মানুষ

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  শুক্রবার সকালে পাকিস্তানের কিছু অংশে আঘাত হানল শক্তিশালী ভূমিকম্প। যার জেরেই ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, সোয়াত এবং খাইবার পাখতুনখোয়ার বেশ কয়েকটি জেলায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভূবিদদের মতে, আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। শুক্রবার সকালে পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। 
আবহাওয়া বিভাগ নিশ্চিত করেছে যে ভূমিকম্পটি ১৯৫ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে। ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির   পাশাপাশি খাইবার পাখতুনখোয়ার উত্তর ও পশ্চিমাঞ্চলে ব্যাপকভাবে কম্পন অনুভূত হয়েছে। খাইবার পাখতুনখোয়ার বেশ কয়েকটি জেলায় শক্তিশালী ভূমিকম্পের খবর  মিলেছে। পেশোয়ার, সোয়াত, চরসাদ্দা এবং বুনেরের বাসিন্দারা তীব্র ভূমিকম্প অনুভব করেছেন, এবং অনেকেই ভয়ে তাদের ঘরবাড়ি থেকে বেরিয়ে এসেছেন। লোয়ার দির এবং মারদানেও কম্পন অনুভূত হয়েছে। অন্যদিকে খাইবার জেলার ল্যান্ডিকোটাল আশেপাশের এলাকায় আফটারশক অনুভূত হয়েছে।
ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং পেশোয়ারের মতো নগর কেন্দ্রগুলিতে, ভূমিকম্পের ফলে বাড়িঘর এবং অফিসগুলি কেঁপে উঠে। তারপরেই ভয়ে সকলে বড়িঘর ছেড়ে বেড়িয়ে আসেন। সোয়াত, চিত্রাল এবং কাছাকাছি পাহাড়ি অঞ্চলে, ভূমিকম্পের গভীরতা এবং ভূমিকম্পের দিক থেকে সক্রিয় হিন্দুকুশ অঞ্চলে অবস্থানের কারণে সম্ভাব্য আফটারশক নিয়ে বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। সেপ্টেম্বরের শুরুতেই ইসলামাবাদ, পেশোয়ার, সোয়াত এবং খাইবার পাখতুনখোয়ার বেশ কয়েকটি অংশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। দক্ষিণ-পূর্ব আফগানিস্তানে ২২ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি ছিল।  পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে ৬.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার মাত্র কিছু দিন পরে এই ভূমিকম্পটি আঘাত হানে। আফগানিস্তানের কুনার প্রদেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলেছিল। 
 

				

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!