নবমীতে রেঁধে ফেলুন পোস্ত দিয়ে খাসির মাংস, রইল রেসিপি

নবমীতে পাঁঠার মাংস চাই ই চাই। আর সঙ্গে যদি থাকে পোলাও, তাহলে একেবারে জমে ক্ষীর। তবে এ বার নবমীর ভূরিভোজে একটু বদল আনুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো মানেই নতুন নতুন পোশাক, রাত জেগে ঠাকুর দেখা, মন ভরে আনন্দ আর পেটপুড়ে ভোজ। রেস্তোরাঁয় লাইন থাকলেও যেন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকাই যায়। হ্যাঁ, পেটপুজো ছাড়া আবার কোনও উৎসব সম্পন্ন হয় নাকি! আর দুর্গাপুজোর চারটে দিন বাড়িতে খাওয়া একেবারে বন্ধ। পেটপুজো ছাড়া উৎসব আবার সম্পূর্ণ হয় নাকি? পুজোর ৪-৫ দিন লাগামহীন খাওয়াদাওয়া চলবেই। তবে রোজদিন বাইরের খাবার না খেয়ে বাড়িতেও নতুন নতুন রান্না করতে পারেন। নবমীতে পাঁঠার মাংস চাই ই চাই। আর সঙ্গে যদি থাকে পোলাও, তাহলে একেবারে জমে ক্ষীর। তবে এ বার নবমীর ভূরিভোজে একটু বদল আনুন। বাঙালির চেনা কষা মাংসের বদলে ঠাকুরবাড়ির পোস্ত গোস্ত বানিয়ে নিন বাড়িতেই। রইল রেসিপি…

উপকরণ

১ কেজি পাঁঠার মাংস
৫ টেবিল চামচ পোস্ত
৬-৭ টেবিল চামচ সর্ষের তেল
১ টেবিল আদা বাটা
২ টেবিল চামচ রসুন বাটা
২-৩টে পেঁয়াজ
১টা তেজপাতা
৪টে ছোট এলাচ
১টা দারুচিনি
১ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
১ টেবিল চামচ হলুদ গুঁড়ো
৪-৫টি কাঁচালঙ্কা
স্বাদমতো নুন।

প্রণালী

প্রথমে কাঁচালঙ্কা ও পোস্ত একসঙ্গে বেটে নিন। এরপর আদা, রসুন ও পেঁয়াজও বেটে নিন। তারপর বাটা মশলাগুলি আলাদা জায়গায় রেখে নিন। পাশাপাশি মাংস ধুয়ে প্রেশার কুকারে ২-৩টে সিটি দিয়ে সিদ্ধ করে নিন। এ বার কড়াইতে তেল গরম করে তেজপাতা, দারুচিনি ও এলাচ ফোড়ন দিয়ে দিন। সুগন্ধ বেরোলে শুরু করলে আদা-রসুন-পেঁয়াজ বাটা দিয়ে সিদ্ধ করা মাংসটা দিয়ে দিন। এরপর ভালো করে কষতে থাকুন। মাঝে স্বাদমতো নুন এবং পোস্ত বাটা, হলুদ-লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিন। এরপর কয়েক মিনিট আঁচ বাড়িয়ে আরও কষে নিন। জল কম পড়লে গরম জলও মেশাতে পারেন। এরপর ঢাকা দিয়ে মাংস সিদ্ধ করে নিন। মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে ঢাকা সরিয়ে একটু নেড়েচেড়ে গ্রেভি ঘন করে গ্যাস বন্ধ করে দিন। তার সঙ্গে যাচাই করে নিন মাংস সিদ্ধ হল কিনা, এরপর মাংসের ঝোল মাখামাখা হয়ে এলে গ্যাস বন্ধ করে গরম গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন পোস্ত গোস্ত।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন