নীরব দর্শক র‍্যাব-বিজিবি, মানিকগঞ্জে মন্দিরে হামলা মা কালীর মাথা ভাঙল মৌলবাদীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আসন্ন দুর্গাপুজোয় হিন্দুদের বিভিন্ন মন্দির ও পুজোমণ্ডপে হামলা রুখতে মোতায়েন করা হয়েছে র‍্যাব-বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানদের। অথচ তার মধ্যেই বাংলাদেশের বিভিন্ন জেলায় মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা পাল্লা দিয়ে বাড়ছে। এবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ভবানীপুর বিশ্বাসপাড়া গ্রামের কালীমন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে অজ্ঞাত দুষ্কৃতীরা মন্দিরে ঢুকে মা কালীর দুটি হাত ও মাথা ভেঙে দিয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। পুলিশ হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিয়েই দায় সেরেছে।

হিন্দু ও মুক্তিযুদ্ধ বিদ্বেষী মোল্লা মুহাম্মদ ইউনূস ক্ষমতায় বসার পরেই বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ চরম পর্যায়ে পৌঁছেছে। গত এক বছরের বেশি সময় ধরে হিন্দুদের মন্দিরে হামলা চলছে। দুর্গাপুজোর দিন ঘনিয়ে আসতে না আসতেই হামলার পরিমাণ বেড়ে চলেছে। গত কয়েকদিনে কুষ্টিয়া, নীলফামারী, বরিশাল, পঞ্চগড়, গাইবান্ধা সহ একাধিক জেলায় মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের পালা শুরু হয়েছে। সেই তালিকায় সর্বশেষ সংযোজন মানিকগঞ্জ।

শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ভবানীপুর বিশ্বাসপাড়া গ্রামের কালীমন্দির পরিচালনা সমিতির সভাপতি রঞ্জন বিশ্বাস সংবাদমাধ্যমকে বলেন ‘গতকাল শুক্রবার গভীর রাতে মন্দিরে হামলা চলেছে।সকালে খবর পেয়ে মন্দিরে গিয়ে দেখি দুটি প্রতিমার হাত ও মাথা ভাঙা।’ খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ-র‍্যাব ও সেনাবাহিনী। শিবালয় থানার ওসি কামাল হোসেন বলেন, ‘ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুষ্কৃতীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।’

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

অবাক কাণ্ড! হুইলচেয়ার চালাচ্ছে ভেড়া

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজির দিলেন সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

সাতসকালে ঝাড়গ্রামে লাল ব্যাগ রহস্য! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি