কোলে ছোট্ট গণু, হাতে ট্রলি, মেট্রো স্টেশনে কী করছেন ‘খুদে’ জীবন্ত দুর্গা?

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চারিদিকে আলোর রোশনাই। সঙ্গে ঢাকের আওয়াজ। বারোয়ারি মণ্ডপ থেকে বনেদি বাড়িতে মা দুর্গার আরাধনায় ব্রতী হিন্দু সম্প্রদায়। বিশেষ করে বাঙালিরা। আর তার মধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এক ছোট্ট জীবন্ত দুর্গার ছবি। যার কোলে ছোট্ট গণেশ, কোমরে গোঁজা পদ্মফুল। হাতে নীল ট্রলি। মেট্রো স্টেশনে হাঁটাহাঁটি করছে সেই জীবন্ত দুর্গা। মেট্রোয় ভিড় দেখে ওঠতে না পেরে ভ্যাঁ করে কার্যত কেঁদেও ফেলেছে। ক্লান্ত হয়ে স্টেশনে যাত্রীদের জন্য রাখা বিশ্রামের বেঞ্চে শরীর এলিয়ে খানিকটা জিরিয়েও নিয়েছে। আর দুর্গার সেই কাণ্ড দেখে অনেকে যেমন হেসে ফেলেছেন, তেমনই মোবাইল বন্দি করেছেন অবিশ্বাস্য দৃশ্য।

প্রতি বছরই সপরিবারে মর্ত্যে আসেন মা দুর্গা। সঙ্গে থাকে লক্ষ্মী-গণেশ-কার্তিক-সরস্বতী আর প্রিয় বাহন। কখনও দোলায় চেপে, কখনও গজে চেপে আগমণ ঘটে জগন্মাতার। বাপের বাড়িতে চারদিন কাটিয়ে ফের ফিরে যান কৈলাসে স্বামী শিবের কাছে। তবে ঢাকার মেট্রো স্টেশনে যে দুর্গার দেখা মিলেছে, সে এতই ছোট্ট যে সংসার করা হয়নি এখনও। তাতে কি? পরনে টুকটুকে লাল বেনারসি শাড়ি, গলায় মালা, মাথায় মুকুট আর খোলা চুলের দুই পাশে দুটি লাল গোলাপে সেজেছেন দুর্গা।  কোমরের বন্ধনীতে গুঁজেছেন একগুচ্ছ পদ্মফুল। হাতে-পায়ে আলতা আঁকা, কপালে ত্রিনয়ন। ছোট গণেশকে নিয়েছেন কোলে। বাবার বাড়ি আসছেন, তাই সঙ্গে নিয়েছেন জামাকাপড়ভর্তি ছোট্ট এক নীল ট্রলি।।

যে ছোট্ট দুর্গা সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে তার নাম তর্জনী সাহা। ডাকনাম রুদ্রী। বয়স সাড়ে চার বছর। মেয়ের জন্মের পরপরই তার নামে একটি ফেসবুক পেজ খুলেছেন তর্জনীর মা তিথি সাহা। সেই পেজের বর্তমান ফলোয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ হাজার। বাংলাদেশের প্রথমসারির দৈনিক সংবাদপত্র ‘প্রথম আলো’কে দেওয়া সাক্ষা‍ৎকারে তিথি সাহা জানিয়েছেন, মেয়ে তর্জনীকে নিজের হাতেই দুর্গার সাজে সাজিয়েছেন। শারদীয়ার আমেজ থেকেই মেয়েকে এভাবে সাজানো। তাঁর কথায়, ‘মেয়ে তো দেবীরই প্রতিরূপ। এভাবে পুজোর  সময়টা নিজেদের মতো করে উদ্‌যাপন করার চেষ্টা করছি।’

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন